মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

রামপুরায় ঝটিকা অভিযান চালিয়ে ভুয়া শিশু পরামর্শক এবং তার সহযোগীকে আটক করেছে র‍্যাব!

ওয়েব টিমপ্রকাশ: ১ আগস্ট ২০১৪, ৫:৪৬ · হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

রাজধানীর পূর্ব রামপুরায় ঝটিকা অভিযান চালিয়ে ভুয়া শিশু পরামর্শক এবং তার সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

আটককৃত দুই ব্যক্তি হলেন- আব্দুল কাইয়ুম (৩০) এবং মোখলেসুর রহমান (৪৫)।

সোমবার দুপুর পৌনে ২টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় পূর্ব রামপুরা ৩৩৪/৩-এইচ আব্দুল কাইয়ুম শিশু পরামর্শ কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল কাইয়ুম তার এমবিবিএস সনদ এবং চিকিৎসাসেবা দেয়ার অনুমতিপত্র দেখাতে না পারায় তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে সহযোগিতা করার অপরাধে মোখলেসুর রহমানকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

grap_sm_499993641-300x165

ভুয়া চিকিৎসক আব্দুল কাইয়ুম জানান, তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পাঁচ বছর মেয়াদী এমবিবিএস কোর্স করে প্রিমিয়ার ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এক বছরের ইন্টার্নি করেন।
তবে তিনি জিজ্ঞাসাবাদে তার সার্টিফিকেট ভুয়া বলে স্বীকার করেন। তিনি জানান, পাঁচ বছরের এমবিবিএস কোর্সে ভর্তি হলেও প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কোন ক্লাস হয় না। পড়াশুনা ছাড়াই সার্টিফিকেট প্রদান করা হয়। তিনি পাঁচ লাখ টাকা দিয়ে সেখান থেকে ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।