মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রংপুর মেডিকেলের ডাঃ গুলশান আক্তার কানাডার এমএলএ পদে নির্বাচনের জন্য মনোনীত

ওয়েব টিমপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১২ · ১ মিনিটে পড়ুন
রংপুর মেডিকেলের ডাঃ গুলশান আক্তার কানাডার এমএলএ পদে নির্বাচনের জন্য মনোনীত
লেখার আকার


বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টা (বিএমএসএ)’র বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ গুলশান আক্তার কানাডার আলবার্টা প্রদেশে আসন্ন ৩০ তম প্রাদেশিক সাধারন নির্বাচনে প্রাদেশিক আইন পরিষদে সদস্য (মেম্বার অব লেজেসলেটিভ এসেমবলি- এমএলএ) পদে নির্বাচনের জন্য ক্ষমতাসীন ‘নিউ ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন।

তাঁর এ মনোনয়নে বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে এবং নির্বাচনে ডাঃ গুলশান আক্তারের বিজয় কামনা করেছেন বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টা (বিএমএসএ) সভাপতি ডাঃ ফারুক চৌধুরী।

উল্লেখ্য, ডা. গুলশান আক্তার রংপুর মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য গত বছর কানাডার অন্টারিও প্রদেশে ডলি বেগম প্রথমবারের মত একজন বাংলাদেশী কানাডায় এমএলএ নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। আলবার্টার নির্বাচনে বিজয়ী হলে ডাঃ গুলশান আক্তার কানাডায় দ্বিতীয় বাংলাদেশী এমএলএ হওয়ার গৌরব অর্জন করবেন।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, কানাডার জাতীয় পর্যায়ে ফেডারেল পার্লামেন্টে এ যাবত কোন বাংলাদেশী সদস্য নির্বাচিত হননি।

তথ্যঃ জয়যাত্রা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।