মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

যবিপ্রবিতে করোনা পরীক্ষার শুরুর দিনে সবকটি ফলাফলই নেগেটিভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৫:০১ · ২ মিনিটে পড়ুন
যবিপ্রবিতে করোনা পরীক্ষার শুরুর দিনে সবকটি ফলাফলই নেগেটিভ
ছবিঃ ইন্টারনেট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

করোনা ভাইরাসের শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনেই ১৩ জনের নমুনা পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিস থেকে এখানে পাঠানো হয়, পরীক্ষা-নীরিক্ষার পর যার প্রত্যেকটির রিপোর্ট ই নেগেটিভ আসে। এই ফলাফল পরবর্তীতে আবার জেলা সিভিল সার্জন বরাবর পাঠানো হয়।

ছবিঃ ইন্টারনেট

এ ব্যপারে জানতে চাইলে যবিপ্রবির উপচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন এবং আরও বলেন, নমুনা সরবারহ ঠিকঠাক থাকলে আমাদের যে জনবল ও সক্ষমতা আছে তা দিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এবং এই জিনোম সেন্টারে যশোর ছাড়াও বৃহত্তর যশোরের আরও তিন জেলা (নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা) থেকে এখানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, করোনাভাইরাস পরীক্ষার সংশ্লিষ্টদের দুটি দলে ভাগ করা হয়েছে। যার প্রত্যেকটিতে চারজন বিশেষজ্ঞ ও দুইজন ল্যাব টেকনোলজিস্ট থাকছেন। যারা পালা করে ১৪ দিন কাজ করে কোয়ারেন্টাইনে চলে যাবেন। তাছাড়া সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নমুনা পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে, আর যেহুতু এখানে করোনা সন্দেহের কোনো রোগী আসার সম্ভাবনা নেই, ফলে বিষয়টি কাউকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে না।

যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নমুনা পরীক্ষার ফলাফল তার হাতে পৌঁছেছে এবং তা ঢাকায় আইডিসিআর বরাবর পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।