মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মেডিসিন ক্লাবের উদ্যোগে শতামেকে জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা কর্মসূচী

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ৯:৫৮ · ১ মিনিটে পড়ুন
মেডিসিন ক্লাবের উদ্যোগে শতামেকে জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা কর্মসূচী
লেখার আকার

২২ জানুয়ারি,২০২০
আজ ২২ জানুয়ারি, ২০২০ রোজ বুধবার মেডিসিন ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে পালিত হল জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা কর্মসূচী।

সারাবিশ্ব জুড়ে নারীদের সবচেয়ে বেশি হওয়া ৩টি ক্যান্সারের মধ্যে একটি হলো জরায়ুমুখের ক্যান্সার। প্রতিবছরই নতুন করে ৫ লাখ নারী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং তাদের মধ্যে মারা যাচ্ছেন প্রায় এক লক্ষ নারী। প্রতি ২ মিনিটে বিশ্বের একজন করে নারী মারা যাচ্ছেন এই রোগে। অথচ এ ভয়ঙ্কর ক্যান্সারটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এর বেশ ভালো চিকিৎসা আছে। প্রায় এক-তৃতীয়াংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব; আরও এক-তৃতীয়াংশ চিকিৎসায় ভালো হয়।

জরায়ু মুখের ক্যান্সার খুব সহজে নির্ণয় করা যায় – তাছাড়া দেশের সকল সরকারি হাসপাতাল, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এটি নির্ণয়ের প্রাথমিক ধাপটি বিনামূল্যে পাওয়া যায়। অথচ এই ছোট তথ্যটুকু অনেকে নারীই জানেন না। তাই আজ“জরায়ু মুখ- ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২০” এর সরকার ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের জনসাধারণের মধ্যে মেডিসিন ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে পোস্টারিং, লিফলেট বিতরণ ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।