মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মেডিসিন ক্লাব,ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে ব্লাড গ্রুপিং কর্মসূচি সম্পন্ন ময়মনসিংহ শহরের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০১৬, ১:৪৮ · ২ মিনিটে পড়ুন
মেডিসিন ক্লাব,ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে ব্লাড গ্রুপিং কর্মসূচি সম্পন্ন ময়মনসিংহ শহরের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের
লেখার আকার

.গত ৩০শে মার্চ মেডিসিন ক্লাব, মমেক ইউনিট আয়োজিত ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ কলেজিয়েট স্কুলে নামমাত্র মূল্যে প্রায় দুইশজন শিক্ষার্থীর সফল ব্লাডগ্রুপিং প্রোগ্রাম সম্পন্ন করা হয় । পরবর্তীতে ৩রা এপ্রিল ময়মনসিংহ চরপাড়াস্থ  বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ে দুই দফাতে সম্পন্ন হয় আরও ২০০ জনের ব্লাডগ্রুপিং প্রোগ্রাম । প্রধান শিক্ষকের অনুমতিক্রমে এসেম্বলিতে প্রথমে ব্লাডগ্রুপ কি, এটি জানার প্রয়োজনীয়তা কী- তা শিক্ষার্থীদের বিস্তারিত জানানো হয় । সেই সাথে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক তথ্যও জানানো হয় তাদের। এরপরে শুরু হয় মূল কর্মসূচি ।

একে একে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা আসতে থাকে এবং চলতে থাকে গ্রুপিং । আশেপাশে ঘিরে থাকে উৎসুক শিক্ষার্থী বৃন্দ । একটা স্লাইড ,তিন ফোঁটা রক্ত – ব্যাস গ্রুপিং শেষ , কিন্তু কিভাবে – মাথাটা ঝুঁকে বোঝার চেষ্টা চলতে থাকে কচি কচি শিশুদের ।

কারো কারো আবার আকুতি শোনা যায়, “আপুউ, আমার বান্ধবি কে কম ব্যথা
দিবেন- ও কাঁদলে আমিও কিন্তু কান্না করব !” প্রাইমারি লেভেলের শিক্ষার্থীগুলির  সুঁইভীতিটা একটু বেশিই কিনা – কিম্বা ওই বয়সের বন্ধুত্বটাই একটু বেশি গভীর ! মিষ্টি হেসে তাদেরকে অভয় দিয়ে কাছে টেনে চলতে থাকে মেডিসিনিয়ানদের কার্যক্রম ।

বেলাশষে তারা চলে যাবার সময় তাদের কচি মুখে নিজেদের ব্লাডগ্রুপ জানার খুশির ছাপ দেখে ফিরতে থাকে তারা । এটিই তো ছিল মেডিসিন ক্লাবের মূলমন্ত্র – Learn and let others learn to serve the humanity in the best possible manner.
এভাবে প্রতি বছরই দেশের প্রায় ২১টি মেডিকেলে ছড়িয়ে পড়া মেডিসিন ক্লাবের প্রতিটি ইউনিট সম্মিলিত ভাবে দেশের কয়েকশ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের  ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে থাকে। এমনটা চলতে থাকবে ভবিষ্যতেও।

CYMERA_20160403_142138 IMG-20160406-WA0000 Optimized-IMG_20160330_142501CYMERA_20160403_142210 Optimized-change

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।