সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেলিও যন্ত্রপাতিঃ ইসিজি

একবার ভাবুন তো, ডাক্তারবাবুর চেম্বারে আপনি নুনগোলা জলে ভর্তি চারটি গামলায় আপনার হাত পাগুলো ডুবিয়ে বসে আছেন। বিষয়টা অস্বস্তিকর হলেও প্রথমদিকের ই.সি.জি. মেশিনগুলো এমনই ছিল। যন্ত্রটা তৈরি করেছিলেন নেদারল্যান্ডের চিকিৎসাবিজ্ঞানী উইলিয়াম আইন্থোভেন, যাকে ই.সি.জি. এর জনক হসেবেও অভিহিত করা হয়। তিনি ১৯০৬ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে তিনি নিজের তৈরী এমন একটা মেশিনে করা ই.সি.জি. এর আলোকে Left and right ventricular hypertrophy, left and right atrial hypertrophy, the U wave (প্রথমবারের মতো), notching of the QRS, ventricular premature beats, ventricular bigeminy, atrial flutter এবং complete heart block এর বিস্তারিত বিবরণ দিয়েছিলেন- ভাবা যায়? তাঁর আবিষ্কারের জন্যে ১৯২৪ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

অবশ্য ই.সি.জি. এর ইতিহাস দেখতে গেলে আমাদের আরো একটু পেছনে ফিরে যেতে হবে, ১৮৪৩ সালে যখন জার্মান শরীরতত্ত্ববিদ এমিল ডু বয়েস রেমন্ড ‘action potential’ এর ধারণা দেন এবং বলেন যে প্রতিবার পেশী সংকোচনের সাথে ভোল্টেজের পরিবর্তন হয়। কিন্তু এ সামান্য পরিমাণের ভোল্টেজ পরিবর্তনে সৃষ্ট তড়িৎপ্রবাহ মাপার জন্য তখনকার প্রচলিত গ্যালভানোমিটারগুলো যথেষ্ট ছিল না। এজন্য তিনি ‘রিওটোম’ নামে একটি নতুন ধরণের গ্যালভানোমিটার তৈরি করেন। ১৮৬৮ সালে তাঁর ছাত্র জুলিয়াস বার্নস্টেইন একে আরো উন্নত করে দুটো স্টিমুলাস এর মধ্যবর্তী সময় সনাক্ত করতে সক্ষম ‘ডিফারেন্সিয়াল রিওটোম’ তৈরি করেন, যার সাহায্যে তিনি ব্যাঙের হৃদপিণ্ডে ইলেকট্রোড স্থাপন করে তার ইলেক্ট্রিক্যাল একটিভিটি রেকর্ড করতে সক্ষম হন। কিন্তু রিওটোমগুলো যথেষ্ট সংবেদনশীল ছিল না এবং এর ইলেকট্রোডগুলো সরাসরি হৃদপিন্ডে স্থাপন করতে হতো।

াে্
১৮৮৭ সালে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের চিকিৎসক অগাস্টাস ওয়ালার পদার্থবিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপম্যানের আবিষ্কৃত ‘ক্যাপিলারি ইলেক্ট্রোমিটার’ (১৮৭২) ব্যবহার করে প্রথমবারের মতো হৃদয় উন্মোচন না করে তার ইলেক্ট্রিক্যাল একটিভিটি রেকর্ড কতে সক্ষম হন; যদিও এর প্রথম চেষ্টাটা করেছিলেন সেন্ট বার্থোলোমো হাসপাতালের চিকিৎসক আলেকজান্ডার মুরহেড। ওয়ালার প্রথমে এর নাম দিয়েছিলেন ‘ইলেক্ট্রোগ্রাম’ কিন্তু পরে নাম পরিবর্তন করে রাখেন ‘কার্ডিওগ্রাম’।

‘ইলেক্ট্রোকার্ডিওগ্রাম’ কথাটির প্রবর্তন করেন উইলিয়াম আইন্থোভেন এবং তিনিই প্রথম ই.সি.জি. ওয়েভকে P, Q, R, S, T দিয়ে চিহ্নিত করেছিলেন (১৮৯৫)। ১৯০১ সালে তিনি নিজের আবিষ্কৃত স্ট্রিং গ্যালভানোমিটারের সাহায্যে রেকর্ডকৃত ই.সি.জি. প্রকাশ করেন, যার কার্যকারিতা ছিল ক্যাপিলারি ইলেক্ট্রোমিটার বা প্রচলিত স্ট্রিং গ্যালভানোমিটার এর চেয়ে বেশি। ১৯০৬ সালে তিনি তাঁর বিস্তারিত গবেষণাপত্র প্রকাশ করেন। ১৯১২ সালে লন্ডন ক্লিনিক্যাল সোসাইটি এর সভায় তিনি lead l, ll, lll এর সমন্বয়ে গঠিত ‘Einthoven’s triangle’ এর বিবরণ দেন। তাঁর ই.সি.জি. মেশিনের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে জার্মানির Edelmann and Sons কোম্পানি এবং পরবর্তীতে লন্ডনের Cambridge Scientific Instrument Company, Ltd.।

যুক্তরাষ্ট্রে ই.সি.জি. মেশিন ব্যবহার শুরু হয় ১৯০৯ সালে আলফ্রেড কোন এর হাত ধরে। তিনিই প্রথম ১৯২০ সালে ইলেকট্রোডে লবণজল ভরা সিলিন্ডারের বদলে স্ট্র্যাপ ববহার করেন। ১৯৩০ সালে Cambridge Instrument Company জার্মান সিলভারের তৈরী direct-contact plate electrodes বাজারে আনে। ১৯৩২ সালে প্রিকর্ডিয়াল লিডের জন্যে সাকশন ইলেকট্রোড ডিজাইন করেন রুডলফ বার্গার। পরবর্তীতে ওয়েলশ এর আরো সংস্কার সাধন করেন এবং বর্তমানে 12 lead মেশিনে ব্যবহৃত সাকশন কাপের রূপ দেন। ১৯৩৭ সালে টারো টাকেমি প্রথম বহনযোগ্য ই.সি.জি. মেশিন তৈরি করেন। ই.সি.জি. মেশিনের পরবর্তী উল্লেখযোগ্য সংস্কার হলো লিডের সাথে বিবর্ধক হিসেবে ভ্যাকুয়াম টিউব এবং পরে ক্যাথোড রে টিউবের ব্যবহার। এর ফলে ই.সি.জি. রেকর্ডের physical characteristics আরো উন্নত হয় এবং direct-writing instruments তৈরিতে আরো একধাপ অগ্রগতি সাধিত হয়।
ৈৈা
চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ এ আবিষ্কারের উত্তরোত্তর উন্নতি ঘটেই চলেছে। সম্ভবত খুব শীঘ্রই স্মার্টফোনের সাথে সংযুক্ত ইসিজি ট্র্যাকার বাজারে আসতে চলেছে। আর তখন রোগীদের হৃদয়ঘটিত বিষয়গুলো আরো অনেক সহজেই চিকিৎসকদের দৃষ্টিগোচর হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।