প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
করোনা মহামারীর মধ্যে মৃত্যুবরণ করলেন আরেকজন চিকিৎসক। এবার মৃত্যুবরণ করলেন বরিশালের ডা. দেবাশীষ দে রিজন।
তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিটি ডেন্টাল কলেজের ৩য় ব্যাচের ছাত্র ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৪ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
One thought on “মৃত্যুবরণ করলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক”
এটা কোন নিউজ কোয়ালিটি হলো? কি জন্য মারা গেছেন সেটাই উল্লেখ হয় নাই।