শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাহমুদুর রহমানঃসংক্রামক ব্যাধি মোকাবেলায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এক সেনাপতির আখ্যান

mahmudur rahman

বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান। বাংলাদেশে সংক্রামক ব্যাধি প্রতিরোধে তিনি এবং তার প্রতিষ্ঠান অনন্য ভুমিকাপালন করছে। অধায়পক মাহমুদুর রহমান প্রায় ১১ বছর ধরে আইইডিসিআর এবং জাতীয় ইনফুয়েঞ্জা সেন্টারের পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত জাতীয় প্রতিরোধক ও সামাজিক প্রতিষ্ঠানে(নিপসম) রোগতত্ত্বের সহযোগী অধ্যাপক এবং ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত  একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ৭ অক্টোবর তিনি আইইডিসিআর-এর পরিচালক পদে নিযুক্ত হন। আইইডিসিআরকে তিনি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দেন।

অধ্যাপক মাহমুদুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৮ সালে থাইল্যান্ডের মাহিদল ইউনিভার্সিটির আসিয়ান ইন্সটিটিউট অফ হেলথ ডেভেলপমেন্ট থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা ম্যানাজমেন্টের উপর মাস্টার্স অর্জন করেন। ১৯৯৬ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন রোগতত্ত্বে।

তিনি তাঁর ক্যারিয়ারের পুরোটাই জনস্বাস্থ্য আর রোগতত্ত্বে গবেষণায় ব্যয় করেছেন।  সংক্রামক ব্যাধি এবং অসংক্রামক ব্যাধির সারভেইল্যান্স, এবং জনস্বাস্থ্যের নীতিনির্ধারণ এইসব বিষয়ে তার গবেষণা রয়েছে।

বাংলাদেশের জাতীয় ইনফুয়েঞ্জা সেন্টার, নিপাহ ভাইরাস ল্যাবরেটরি, ওয়েব ভিত্তিক সারভেইল্যান্স প্রতিষ্ঠা এবং এইচ১এন১/সোয়াইন ফ্লু প্যানডেমিক মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেকোনো সংক্রামক ব্যাধির মহামারীর খবর আসলেই আইইডিসিআর-এর নিবেদিত প্রাণ কর্মীরা তার নেতৃত্বে গবেষণায় ঝাঁপিয়ে পড়েছে।

তিনি Journal of Preventive and Social Medicine এর ম্যানাজিং এডিটর হিসেবে দায়িত্বপালন করেছেন। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার International Health Regulation এর সদস্য ছিলেন। জেনেভার হেডকোয়ার্টারে Pandemic Influenza Review Committee এর সদস্য ছিলেন। এছাড়া মধ্যপ্রাচ্যে উদ্ভূত MERS ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠিত জরুরী কমিটির সদস্য ছিলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রপিক্যাল ডিজিজ রিসার্চের কালাজ্বর নির্মূলে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য তিনি। এছাড়া তিনি নানা জাতীয় এবং আন্তর্জাতিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

অধ্যাপক রহমান “Text Book of Community Medicine and Public Health” এর সম্পাদক। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে ৯০ টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “মাহমুদুর রহমানঃসংক্রামক ব্যাধি মোকাবেলায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এক সেনাপতির আখ্যান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।