মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মার্কস ডেন্টাল কলেজকে মেডিকেল কলেজে রূপান্তর না করার দাবি শিক্ষার্থীদের

রাজধানীর মিরপুরে অবস্থিত মার্কস ডেন্টাল কলেজকে মেডিক্যাল কলেজ ইউনিটে পরিণত না করার দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ছোট মিলনায়তনে মার্কস ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

marks dental 1

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কস ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্রী শিরীন সুলতানা বলেন, ‘২০০৮ সালে কলেজ কর্তৃপক্ষ মার্কস ডেন্টাল কলেজের নামে জমি বরাদ্দ দেয়। সেখানে ২০১১ সালে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের জন্য পৃথক জায়গা ও ভবন করার জন্য চিঠি দিয়ে আসছিল।

marks dental 2

কিন্তু কর্তৃপক্ষ অধিক মুনাফার জন্য স্বতন্ত্র ডেন্টাল কলেজকে রাতের আঁধারেই মেডিক্যাল কলেজের অধীন ডেন্টাল ইউনিট করার সিদ্ধান্ত নেন এবং এটি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে লিখিত আবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেন্টাল কলেজটিকে মেডিক্যাল কলেজ ইউনিট করার লিখিত নির্দেশ প্রদান করেন।’

marks dental 3

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এর ফলে মালিকপক্ষ ব্যবসায়িক সুবিধাপ্রাপ্ত হবে। অন্যদিকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কেননা আমাদের স্বতন্ত্র ডেন্টাল কলেজে পড়াশোনার খরচ কোন মেডিক্যাল কলেজ ইউনিটে পড়ার প্রায় তিন গুণ। এছাড়া আমাদের এতদিন ধরে ডেন্টাল কলেজের শিক্ষকরাই পাঠদান করে আসছেন। কিন্তু এটি মেডিক্যাল কলেজ ইউনিটে পরিণত হলে মেডিক্যাল কলেজের যে কোন শিক্ষক আমাদের ক্লাস নেবেন। এর ফলে আমাদের পড়াশোনার মান কমে যাবে।

এ অবস্থায় মার্কস ডেন্টাল কলেজের শিক্ষার মান সমুন্নত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহবান জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে কলেজের প্রায় দেড়শ শিক্ষার্থী প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।