শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাত্র ১৪ জন চিকিৎসক দিয়ে চলছে রাজবাড়ীর ২৫০-শয্যার আধুনিক হাসপাতাল।

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মাত্র ১৪ জন চিকিৎসক দিয়ে চলছে রাজবাড়ী জেলার চিকিৎসা সেবার প্রধান প্রতিষ্ঠান ২৫০-শয্যার রাজবাড়ী আধুনিক হাসপাতাল। এ হাসপাতালের উপর নির্ভরশীল জেলায় বসবাসরত ১২-১৪ লক্ষাধিক মানুষ। প্রতিদিন হাজারও রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও হাসপাতালটি নিজেই নানা সমস্যায় জর্জরিত।

হাসপাতাল সূত্রে জানা গেছে,উন্নত চিকিৎসার জন্য জেলার এ প্রধান হাসপাতালটিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও সহায়ক জনবল, যন্ত্রপাতি, ওষুধ, শয্যা প্রভৃতির সংকট রয়েছে। কাগজে-কলমে একশ থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও সাড়ে চার বছরে শেষ হয়নি রাজবাড়ীর সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। ফলে পুরাতন ভবনগুলোতে স্বল্প জনবল নিয়েই চলছে চিকিৎসাসেবা কার্যক্রম।

২৫০ শয্যায় এ হাসপাতালে মাত্র ১৪ জন চিকিৎসক নিয়ে জোড়াতালি দিয়ে চলছে মেডিসিন, সার্জারি ও কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগ। ১০জন সিনিয়র কনসালট্যান্টের পদ শুন্য। ১১ জন জুনিয়র কনসালট্যান্টের বিপরীতে রয়েছেন মাত্র ৩জন এবং ১৫জন মেডিকেল অফিসারের পদের বিপরীতে কর্মরত আছেন ১১জন।

এছাড়া নার্সসহ বিভিন্ন পদে রয়েছে জনবল সংকট। স্বল্প জনবল নিয়ে রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪৫০ জন রোগী ভর্তি থাকেন। বহিঃর্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে ৫৫০ থেকে ৬৫০ জন। এরপর প্রশাসনিক কাজ, ময়নাতদন্ত,  ফরেনসিক টেস্ট-সহ বিভিন্ন কার্যক্রম সীমিত জনবল নিয়ে সম্পন্ন করতে হয়।

এ হাসপাতালে শিশুদের জন্য নির্ধারিত ২৫ টি শয্যা থাকলেও এখানে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি থাকে। প্ল্যাটফর্মের এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে ৪৩ জন। শয্যা না থাকায় ভর্তি হওয়া শিশু রোগীদের অনেককেই বাধ্য হয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন মেঝে, বারান্দা, সিঁড়ি ঘরের পাশে অবস্থান করতে হয়।

রাজবাড়ীর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মার্চে ৫৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম পর্যায় অর্থাৎ নিচ থেকে ছয় তলা পর্যন্ত কাজটি বাস্তবায়ন করছে সালাম কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দ্বিতীয় পর্যায় সপ্তম থেকে অষ্টম তলা পর্যন্ত করছেন মো. খলিল কনস্ট্রাকশন। এই ভবনে চারটি লিফটসহ রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য থাকবে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা। কিন্তু এখনো পর্যন্ত ভবনের কাজ সম্পন্ন করা হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যারও কম জনবল দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নানা সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে। ২৫০-শয্যা বিশিষ্ট রাজবাড়ী আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল হান্নান মোল্লা প্ল্যাটফর্মকে জানান, ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও হাসপাতালের অবকাঠামো ও জনবল বাড়েনি। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।