শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারে প্রথম সহকারী হিসেবে অংশগ্রহণ করবেন শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ৭ই ডিসেম্বর, ২০২০, সোমবার

সম্প্রতি, দেশের জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে বেশ কিছু সাহসী উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। ২০১৯ সালের ৮ ডিসেম্বর ৩৯তম বিসিএস(স্বাস্থ্য) এর মাধ্যমে একদল নবীন কর্মকর্তা যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য বিভাগ জেলার স্বাস্থ্য সেবায় নিয়মিত মনিটরিং প্রক্রিয়া জোরদার করে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো,

#জেলার বেসরকারি ক্লিনিকগুলোতে আবশ্যিকভাবে সরকারী বিধি মোতাবেক বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক নিয়োগ নিশ্চিতকরণ

#ভুয়া চিকিৎসকদের চিহ্নিতকরণ

#বিভিন্ন ক্লিনিকে ভুয়া চিকিৎসককে দিয়ে অপচিকিৎসা রোধে ব্যবস্থা গ্রহণ

#রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অন্য কারো দ্বারা অস্ত্রোপচরারের ন্যায় জটিল কাজ করানো এবং তাদের সাহায্যকারী হিসেবে নিয়োগ প্রতিহত করা প্রভৃতি

এছাড়াও, ফরিদপুর জেলা সিভিল সার্জনের নেতৃত্বে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইতোমধ্যে জেলায় নিয়ম অমান্যকারী একাধিক ক্লিনিককে শাস্তি প্রদান ও সতর্ক করা হয়েছে।

ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগের ডা. মো. নাসিম উদ্দিন (৩৯ এমওসিএস, ফরিদপুর), ডা. মাহফুজুর রহমান বুলু, ইউএইচএফপিও, সদর, ফরিদপুর, সাধারণ সম্পাদক, বিএমএ, ফরিদপুর এবং ফরিদপুর সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমানের বিভিন্ন ক্লিনিক পর্যবেক্ষণের ভিত্তিতে সতর্কতামূলক নির্দেশ জারি করতে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর একটি চিঠিও প্রেরণ করেন।

গতকাল ৬ই ডিসেম্বর, ২০২০ ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), ডা. মোঃ ফরিদ হোসেন মিঞা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন নির্দেশনা জারি করেন। যেখানে বলা হয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের সময় সার্জনদের সাথে প্রথম সহকারী এসিসট্যান্ট হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অন্য কারো কোনো অংশগ্রহণ অনুমোদিত নয় এবং বিষয়টি নিশ্চিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

নতুন এই নির্দেশনাটি জারির পর এ ধরনের প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন দেশের বিভিন্ন মহলের চিকিৎসক ও নীতিনির্ধারকগণ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।