মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

অস্ত্রোপচারে প্রধান সহকারী অবশ্যই চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ ডিসেম্বর ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
অস্ত্রোপচারে প্রধান সহকারী অবশ্যই চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ই ডিসেম্বর, ২০২০, সোমবার

সম্প্রতি, দেশের জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে বেশ কিছু সাহসী উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। ২০১৯ সালের ৮ ডিসেম্বর ৩৯তম বিসিএস(স্বাস্থ্য) এর মাধ্যমে একদল নবীন কর্মকর্তা যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য বিভাগ জেলার স্বাস্থ্য সেবায় নিয়মিত মনিটরিং প্রক্রিয়া জোরদার করে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো,

#জেলার বেসরকারি ক্লিনিকগুলোতে আবশ্যিকভাবে সরকারী বিধি মোতাবেক বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস/ বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক নিয়োগ নিশ্চিতকরণ

#ভুয়া চিকিৎসকদের চিহ্নিতকরণ

#বিভিন্ন ক্লিনিকে ভুয়া চিকিৎসককে দিয়ে অপচিকিৎসা রোধে ব্যবস্থা গ্রহণ

#রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অন্য কারো দ্বারা অস্ত্রোপচরারের ন্যায় জটিল কাজ করানো এবং তাদের সাহায্যকারী হিসেবে নিয়োগ প্রতিহত করা প্রভৃতি

এছাড়াও, ফরিদপুর জেলা সিভিল সার্জনের নেতৃত্বে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইতোমধ্যে জেলায় নিয়ম অমান্যকারী একাধিক ক্লিনিককে শাস্তি প্রদান ও সতর্ক করা হয়েছে।

ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে ডা. মাহফুজুর রহমান বুলু, ইউএইচএফপিও, সদর, ফরিদপুর, সাধারণ সম্পাদক, বিএমএ, ডা. মো. নাসিম উদ্দিন (৩৯ এমওসিএস, ফরিদপুর) এর সমন্বয়ে ফরিদপুরের বিভিন্ন ক্লিনিক পর্যবেক্ষণের ভিত্তিতে সতর্কতামূলক নির্দেশ জারি করতে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর একটি চিঠিও প্রেরণ করেন।

গতকাল ৬ই ডিসেম্বর, ২০২০ ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), ডা. মোঃ ফরিদ হোসেন মিঞা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন নির্দেশনা জারি করেন। যেখানে বলা হয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের সময় সার্জনদের সাথে প্রথম সহকারী এসিসট্যান্ট হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত অন্য কারো কোনো অংশগ্রহণ অনুমোদিত নয় এবং বিষয়টি নিশ্চিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

নির্দেশনাটি জারির পর এ ধরনের প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন দেশের বিভিন্ন মহলের চিকিৎসক ও নীতিনির্ধারকগণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।