বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেসরকারি চিকিৎসা শিক্ষা ব্যবস্থা এবং একটি আত্মহত্যা!

“মায়েশা মাহফুজা বুলবুলি.একটি বেসরকারী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের মেধাবী ছাত্রী । বেঁচে থাকলে হয়ত আর ছয় মাস পর নামের আগে ডাক্তার লিখতে পারত । কিন্তু সেটা আর সম্ভব হলো না । গত ২২ অক্টোবর সে আত্মহত্যা করে । কারণ টা ছিল ফাইনাল প্রফে পাশ করতে না পারা । যে মেয়েটি প্রথম এবং দ্বিতীয় পেশাগত পরীক্ষায় এক বারেই পাশ করে, তাঁর জন্য হয়ত এটা মেনে নেয়া কঠিন ছিলো । জীবনে ডাক্তার হয়াটাই কী সব? বাবা-মা, ভাই-বোন-বন্ধু এসব সম্পর্কের কী কোন মূল্য নেই?শুধু তাঁকে দায়ী করে কী হবে? এর পেছনে যারা ছিলো তারা তো ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে । অনেক বেসরকারী মেডিকেল কলেজে একটা অলিখিত নিয়ম করা আছে যে মোট ছাত্র-ছাত্রীর মাঝে ৫০% পাশ করাবে, নয়ত সেন্ট আপই করবেনা, ব্লক পোস্টিং এই যেতে দিবে না, কারণ এর থেকে বেশি ইন্টার্ন হাসপাতালে দরকার নেই । বেশি পাশ করানো মানে কলেজের আর্থিক ক্ষতিই ।এতে কারো কত টা ক্ষতি হল তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু যারা বুলবুলির মত মধ্যবিত্ত পরিবার থেকে আসে তারা এসব মেনে নিতে পারে না । বুলবুলি স্কলার্শিপে পড়তো বেসরকারী মেডিকেলটিতে যে নূন্যতম যে খরচ আসত সেটাও দিতে পারত না( হোস্টেল ফী’র মাত্র ১০০০ টাকা দিত) । তারপরেও আত্মহত্যা কোন কিছুর সমাধান হতে পারে না । মেডিকেল লাইফে হতাশা থাকবে,কিন্তু একে ওভারকাম করতে হবে, ডাঃ হতে হবে “। – কয়েক দিন আগে আমার ইনবক্সে জমা হওয়া মেসেজের একটি ছিলো এটি । যিনি মেসেজ দিয়েছেন তাঁর সাথে মুঠোফোনেও কথা হয়েছে বার দুয়েক । মানুষটার কন্ঠের হাহাকার ছাপিয়ে যে উৎকন্ঠা ছিলো সে জন্যেই লিখছি আত্মহত্যার খবর দেয়া এ লেখার উদ্দেশ্য না ।

মায়েশা মাহফুজা বুলবুলি
মায়েশা মাহফুজা বুলবুলি

বেসরকারী মেডিকেল কলেজে কিছুদিন চাকরির সুবাদে বুঝেছি-বাংলাদেশের সব চেয়ে অসহায় ছাত্র-ছাত্রী বোধহয় এরা । বাংলাদেশে টাকার মালিক হলেই অশিক্ষিত নিচু জাতের কিছু লোক অন্যান্য সাইড বিজনেসের একটা হিসেবে ট্যাক্স বাঁচাতে, অবৈধ পয়সা জায়েজ করতে বেসরকারী মেডিকেল কলেজ দেয়( দুঃখিত সবগুলো বেসরকারী মেডিকেল কলেজ নয়, হাতে গোণা কয়েকটা) । এদের কাছে টাকাই মূখ্য, ছেলে মেয়েগুলোর পড়াশোনার ধার ধারে না, শিক্ষকেরা তাঁদের কাছে চেয়ার টেবিলের চেয়েও কম দামি । যে সব শিক্ষক তাঁদের স্বেচ্ছাচারিতার বাইরে গিয়ে কিছু করতে চায়, অনিয়মের বিরুদ্ধে একটা টু শব্দ করে বিনা নোটিশে কয়েক মূহুর্তেই তাঁদের চাকরি চ্যুত করে । ছাত্র-ছাত্রীদের নূন্যতম সুযোগ সুবিধা দেয়া দূরে থাক তাঁদের মাঝে সব সময় আতংক তৈরি করে রাখে, কথায় কথায় মোটা অংকের টাকা জরিমানা করে । এক শ্রেণীর দালাল শিক্ষক নিয়োগ দেয় যাদের দিয়ে মালিক পক্ষ নানা অনৈতিক কর্মকান্ড করায় (পরে কখনো বলব) । আইটেম-কার্ড-টার্ম সব খানে যে শিক্ষার্থীর লবিং আছে অথবা অন্য কোন উপায়ে এদের তুষ্ট করতে পারে সহজেই পার পেয়ে যায়, আর প্রফের সময় এদের ধরাবাঁধা কিছু সিস্টেম আছে । এক্সটার্নালকে আপ্যায়নে আতিথেয়তা তো আছেই, প্রতিদিন ভাইভা শেষে গিফট দেয়, যে সকল শ্রদ্ধেয় এক্সটার্নাল এসব কিছু তে আপত্তি করেন তাঁদের জন্য অন্য ব্যবস্থা আছে । তারপরেও এই গুটিকয়েক বেসরকারী মেডিকেল কলেজ থেকে ভালো রেসাল্ট হয়-অনেকটা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মেধায় তবে অনেক ক্ষেত্রেই কন্টাক্টে । (কন্টাক্ট মানে এখানে বলা যাচ্ছে না) । যে ক্ষয়টা দেখা যায় না সেটা হলো এই ছেলে মেয়েগুলো-আজ হয়ত একজন বুলবুলির কথা আমরা জানছি এরকম হাজারটা বুলবুলি ভেতরে ভেতরে মরে গেছে অনেক আগেই-বিপথগামী হয়েছে অনেকেই । এদের কারনেই বেসরকারী মেডিকেল কলেজ সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা, যার কোনটার জন্যই এই ছেলে মেয়েরা দায়ী না । স্বেচ্ছাচারী কর্তৃপক্ষ যে অনেক ক্ষমতাবান, কিন্তু ক্ষতিটা হয় দেশের, সামগ্রিক চিকিৎসা সেবার । আমরা আর একজন ও বুলবুলি চাই না, আপনার মেয়ে, বোন, বন্ধু আর কাউকে যেন বুলবুলি হতে না হয় ।

লেখক- মোহিব নিরব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।