মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

বিসিপিএস প্রশিক্ষণের অনুমোদন পেলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ৮:০৬ · ২ মিনিটে পড়ুন
বিসিপিএস প্রশিক্ষণের অনুমোদন পেলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সোমবার

গত ১২ সেপ্টেম্বর, ২০২০ রোজ শনিবার রেসিডেন্ট চিকিৎসকদের ”বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস” (বিসিপিএস) প্রশিক্ষণের জন্য অনুমোদন পেলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। ৫ বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হতে অনুমোদন পায় এ মেডিকেলটি। 

ছবিঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট অনুমোদনলিপি নিচ্ছেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। গত ১২ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজকে স্বাস্থ্য অধিদপ্তর হতে রেসিডেন্ট চিকিৎসকদের জন্য ১বছরের বিসিপিএস ট্রেনিংএর অনুমোদন দেয়া হয়। মেডিকেল কলেজটি আগামী ৫ বছর এই ট্রেনিং দেয়ার অনুমোদন পেয়েছে। অনুমোদনটি উক্ত মেডিকেলের প্রিন্সিপলের নিকট প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

অনুমোদন অনুযায়ী রেসিডেন্ট চিকিৎসকরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে মোট ৬ টি বিষয়ে বিসিপিএস ট্রেনিং নিতে পারবেন। বিষয়গুলো হচ্ছেঃ

  • ১) মেডিসিন
  • ২) সার্জারি
  • ৩) অবস এন্ড গাইনি
  • ৪) পেডিয়াট্রিক্স
  • ৫) অটোলারিঙ্গোলজি
  • ৬) অ্যানাস্থেসিওলজি
ছবিঃ বিসিপিএস প্রশিক্ষণের অনুমোদনলিপি।

এই বিষয়গুলোতে একজন রেসিডেন্ট চিকিৎসক ১ বছর সময় ধরে ট্রেনিং নিতে পারবেন।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপল জানান,

“স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের নিকট হতে ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)’-এর মতো এতো বড় প্রশিক্ষণের জন্য অনুমোদন পেয়ে মেডিকেলের সবাই অত্যন্ত আনন্দিত।”

এছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে রেসিডেন্ট চিকিৎসকগণ অনেক লাভবান হবেন বলে নিশ্চিত করেন তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে…

৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।