মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা টেস্টের সরকারি অনুমোদন পেল চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পিসিআর ল্যাব

Sarif Sahriarপ্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৫০ · ১ মিনিটে পড়ুন
করোনা টেস্টের সরকারি অনুমোদন পেল চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পিসিআর ল্যাব
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

করোনা টেস্টের জন্য চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সরকারিভাবে অনুমোদিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিকাল এন্ড ইনফেকশিয়াস ডিজিজের ল্যাব সুপারভাইজার ডা. শাকিল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান।

চট্টগ্রামে করোনা টেস্টের পরিধি বাড়াতে অনেক প্রশিক্ষণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রথমে মা ও শিশু মেডিকেল কলেজের প্রযুক্তিবিদদের নমুনা সংগ্রহের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে সেখানে পিসিআর ল্যাব স্থাপনে সহযোগিতা করা হয়। ডা. শাকিল আহমেদের ভাষ্যমতে, প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিবিদদের ও হাসপাতালের মাইক্রোবায়োলজিস্টদের পুনরায় নিজ পরীক্ষাগারে করোনা টেস্টের উপর মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে তিনি নিজে একজন দক্ষ কারিগর হিসেবে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পরীক্ষাগার পরিদর্শন করেন এবং সবকিছু মানসম্মত দেখে সরকারি অনুমোদনের জন্য আবেদন করেন। সরকার এই আবেদনে সম্মতি জানিয়ে অনুমোদন প্রদান করে।

এই অনুমোদনে করোনা টেস্টের জন্য উম্মুক্ত হল আরও একটি হাসপাতাল, যা করোনা মোকাবেলায় আরও এক ধাপ অগ্রগতির সম্ভাবনার আভাস বয়ে এনেছে।

নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।