মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিষাদগ্রস্ত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের কাউন্সিলিং-এর মাধ্যমে সহায়তা করছেন ডা. সানজিদা শাহরিয়া

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুলাই, ২০২০, মঙ্গলবার

বিষাদগ্রস্ত মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের নিজস্ব কাউন্সেলিং গ্রুপ এবং ভিডিও-এর মাধ্যমে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন ডা. সানজিদা শাহরিয়া।

মেডিকেলের পড়ালেখা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, পোস্ট গ্র‍্যাজুয়েশন- এ সব কিছু নিয়ে অনেক সময় বিষণ্ণতায় ভুগছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। মেডিকেলে ভর্তির পর থেকে হয়তো আইটেম-টার্ম-প্রফে দিনের পর দিন পিছিয়ে পড়া, বাবা-মা’র সাথে দূরত্ব বাড়তে বাড়তে ভুল কারো উপর নির্ভরতা ইত্যাদি বিষণ্ণতার কারণ হয়ে দাড়ায়। আবার পাস করার পর চাকুরীজীবনের চিন্তায় এক সময় সব কিছুটা অসহ্য লাগা শুরু করে। মনের কথা কাউকে বলতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় অনেকেই। করোনা মহামারি চলাকালীন সময়, বন্দিজীবনে এই মানসিক সমস্যাগুলো আরো বেশি সমান্তরালভাবে এগিয়ে চলেছে। 

মেডিকেল স্টুডেন্টস এবং চিকিৎসকদের হঠাৎ মন খারাপ লাগা, কিছু ভালো না লাগা- এই মানসিক সমস্যা লাঘব করতে ডা. সানজিদা শাহরিয়া তাঁদের কথা শুনছেন, কাউন্সিলিং করছেন। প্ল্যাটফর্ম কাউন্সিলিং উইংস-এর সাথে তিনিও এক্ষেত্রে সার্বিক ভূমিকা পালন করছেন। তিনি প্ল্যাটফর্ম যাত্রার শুরু থেকে সুদীর্ঘ ৬ বছর ধরেই প্ল্যাটফর্মের মেন্টাল হেলথ টিমকে সব সময় আগলে রেখেছেন এবং সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি কাউন্সেলিং গ্রুপের মাধ্যমে মানসিক চিকিৎসাসহ যেকোনো ধরনের চিকিৎসার সমাধান দিচ্ছেন। যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ

মো. খালিদ আরাফাত
(কোঅর্ডিনেটর ফিওনিক্স)
০১৬৭৫৩৮০৬৪৬

এছাড়াও তাঁর ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে। ইউটিউব লিংকঃ

https://m.youtube.com/channel/UCQ0tqHNVYDCJK7yZMrxHCxQ

ডা. সানজিদা শাহরিয়া-এর এই মহৎ উদ্যোগের জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভকামনা রইলো।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।