মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ওয়ার্কশপ

বিশ্ব হাত ধোয়া দিবসে সচেতনতামূলক কর্মসূচি পালন করলো প্ল্যাটফর্ম সিলেট জোন

Sarif Sahriarপ্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ৮:৫৬ · ১ মিনিটে পড়ুন
বিশ্ব হাত ধোয়া দিবসে সচেতনতামূলক কর্মসূচি পালন করলো প্ল্যাটফর্ম সিলেট জোন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার ‘প্ল্যাটফর্ম অফ মেডিকেল ও ডেন্টাল সোসাইটি সিলেট জোন’ কর্তৃক ১৫ অক্টোবর “বিশ্ব হাত ধোয়া দিবস” উপলক্ষে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে সম্মানিত শিক্ষকগন, শিক্ষার্থী, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট ও সমাজের সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন।

সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও পার্কভিউ মেডিকেল কলেজে পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।

প্ল্যাটফর্মের কর্মীরা সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি সাধারণ মানুষদের শিখিয়ে দেন এবং করোনা কালীন সময়ে হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দেন। শুধুমাত্র হাত ধোয়ার ফলেও আমরা করোনা হতে নিরাপদ থাকতে পারি।

মানুষকে স্বাস্থ্য সচেতন করতে প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব হাত ধোয়া দিবস। “জীবাণুমুক্ত হাত হোক সকলের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছরও পালিত হচ্ছে হাত ধোয়া দিবস।

সঠিক নিয়মে হাত ধুলে অধিকাংশ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সঠিক নিয়মে হাত ধোয়া অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ জনগনকে সচেতন করতে ‘প্ল্যাটফর্ম সিলেট জোন’ এর এই আয়োজন।

সম্মানিত শিক্ষকমন্ডলি ও সমাজের সচেতন নাগরিকগন এই কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক/ সাজ্জাদ আল ওয়াহেদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দিমেক হাসপাতালে ‘এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে "পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট 

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২২, সোমবার আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন…

১৮ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার সিরিজের শেষদিন আজ

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।