মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিটাডিন গার্গল এন্ড মাউথওয়াশ করোনা প্রতিরোধে ৯৯.৯৯ শতাংশ কার্যকর

Platformপ্রকাশ: ৭ আগস্ট ২০২০, ৭:৪৫ · ২ মিনিটে পড়ুন
বিটাডিন গার্গল এন্ড মাউথওয়াশ করোনা প্রতিরোধে ৯৯.৯৯ শতাংশ কার্যকর
ছবি: ইন্টারনেট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ই আগস্ট ২০২০, শুক্রবার

সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় থেকে ক্রান্তিক সংক্রামক রোগ গবেষণা এবং শিক্ষা কেন্দ্রের (টিআইডিআরইসি) ল্যাবরেটরী পরিক্ষার ফলস্বরুপ বিটাডিন গার্গল এন্ড মাউথওয়াশের (BETADIN Gargle and mouthwash) কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। মালেশিয়ার মু্ন্দিফারমা থেকে উৎপাদিত এই মাউথওয়াশটি পরীক্ষা দ্বারা ১৫ সেকেন্ডের মাঝে ৯৯.৯৯ শতাংশ করোনা ভাইরাস নির্মুল করার প্রতিক্রিয়া নিশ্চিত করেছে।

ছবি: ইন্টারনেট

টিআইডিআরইসি এর এই গবেষণাটি ব্রিটিশ ডেন্টাল জার্নাল গ্রহণ করেছে এবং ব্রিটিশ ডেন্টাল এসোসিয়েশনের পক্ষ থেকে স্প্রিঙ্গার নেচারের মাধ্যমে এই তথ্যটি গত ২৬শে জুন প্রকাশিত হয়।টিআইডিআরসি এর প্রধান তদন্তকারী ও সহগবেষক ডক্টর পওয়া হাসান্দারভিশ জানান, “বিটাডিন গার্গল এন্ড মাউথওয়াশ করোনা মোকাবেলার নিরন্তর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

মুন্দিফার্মার প্রতিষ্ঠাতা রামান সিং বলেন, “অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি বিটাডিনের যথাযথ ব্যবহার করোনা সংক্রামন সীমিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পূর্বে বিটাডিন এ্যান্টিসেপ্টিক পণ্য পরিসর মিডেল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রম (MERS)ও সিভিয়ার এ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রম(SARS) সংযুক্ত করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কার্যকর ভূমিকার প্রমাণ দিয়েছিল। এছাড়া বিটাডিনের বীজবারক পণ্যসমূহ বিস্তীর্ণ পরিসীমার অণুজীব সহ বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়া ও ছত্রাকের উপর কার্যকর। যার ফলে বাড়ীতে ও হাসপাতালে সাধারণত এই পণ্য ব্যবহৃত হয়ে থাকে।

টিআইডিআরসি জাতীয় ও আন্তর্জাতিক মানের অন্যতম গবেষণা কেন্দ্র যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আরবোভাইরাস গবেষণার ক্ষেত্রে সংযুক্ত। মডিউলার বায়োসেফটি গবেষণায় এই প্রতিষ্ঠান অন্যতম অবদান রেখেছে। করোনা ভাইরাসের এই করুণ মহামারীতে তাদের বিটাডিন গার্গল এন্ড মাউথওয়াশের এই কার্যকারি আবিষ্কার যেন দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার করোনা মোকাবেলা যুদ্ধে আরও এক ধাপ যেন এগিয়ে নিয়ে যায় সেটাই কাম্য।

তথ্যসূত্র: Businesses Wire

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।