মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বিএসএমএমইউতে আন্দোলনে আহতদের জন্য ব্যতিক্রমী পিকনিকের আয়োজন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ৯:১০ · ২ মিনিটে পড়ুন
বিএসএমএমইউতে আন্দোলনে আহতদের জন্য ব্যতিক্রমী পিকনিকের আয়োজন
লেখার আকার

রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বিএসএমএমইউতে আন্দোলনে আহতদের জন্য ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করা হয়েছে। আজ (১২ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় আয়োজিত হয় এ অনুষ্ঠান।

পিকনিকের মতো কিন্তু ভিন্ন চমৎকার এই আয়োজন করেছে বিএসএমএমইউ প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত রোগীদের সাথে মধ্যাহ্ন ভোজের এই আয়োজনে মিলিত হন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুল হক ও বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শহিদুল হাসান, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. সাখায়াৎ হোসেন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত রোগীদের মাঝে দাবা, লুডু, কেরাম সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেছিল বিএসএমএমইউ প্রশাসন। চিকিৎসাধীন গণঅভ্যূত্থানে আহত রোগীরা যাতে কিছুটা বিনোদনের মাঝে থেকে মেন্টাল ট্রমা থেকে মুক্ত থাকতে পারে, সে জন্যই বারংবার নেওয়া হচ্ছে ব্যতিক্রমী উদ্যোগ।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।