মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বাধ্যতামূলক হলো র‍্যাপিড এন্টিজেন টেস্ট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ জুন ২০২১, ১০:০০ · ১ মিনিটে পড়ুন
বাধ্যতামূলক হলো র‍্যাপিড এন্টিজেন টেস্ট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুন, ২০২১, বৃহস্পতিবার

দেশে আবারও ঊর্ধ্বগামী হচ্ছে করোনা সংক্রমণের সূচক। সীমান্তবর্তী জেলাগুলোয় সংক্রমণের বৃদ্ধির হার আশংকাজনক। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

একারণে দ্রুততম সময়ে সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাপিড এন্টিজেন টেস্ট ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মূলত আর টি পিসিআর এর ব্যবহার সীমিত করতে পদক্ষেপটি নেয়া হয়েছে।

আজ ৩ জুন, বৃহস্পতিবার এই ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। র‍্যাপিড এন্টিজেন টেস্টের পাশাপাশি নির্দেশনায় আরও বলা হয়, যেসকল রোগীর র‍্যাপিড এন্টিজেন টেস্ট নেগেটিভ হবে তাদের ক্ষেত্রেই কেবল আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। নির্দেশনাটি কেবলমাত্র সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের দেওয়া হয়েছে। জানা গেছে যে, করোনা পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন হতে পারে।

ইতিমধ্যেই বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে বিতরণের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল বিভাগে পর্যাপ্ত পরিমাণে র‍্যাপিড এন্টিজেন টেস্ট কিট সরবরাহ করা হয়েছে।

বর্তমান সংকটময় করোনা পরিস্থিতিতে কার্যক্রমটি দ্রুততার সাথে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।