বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে করোনা আক্রান্তের প্রথম ময়নাতদন্ত এবং গবেষণা প্রবন্ধ প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুলাই ২০২০, শনিবার
বিগত ১৩ মে ২০২০ বাংলাদেশে প্রথমবারের মত করোনা পজেটিভ রোগীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আর এ বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয় জেড এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ জার্নালের জুলাই ২০২০ সংখ্যায়।

করোনা রোগীর ময়নাতদন্ত ‘বায়ো-হ্যাজার্ড’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরকম ময়নাতদন্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে নিরুৎসাহিত করেছে। বিশ্বের অল্প কয়টি দেশ এ রকম রোগীর ময়নাতদন্ত করেছে বলে জানা যায়। চীন,আমেরিকার সাথে বাংলাদেশের নামও এখন এই তালিকায় যুক্ত হল; কারণ বাংলাদেশে করোনা পজেটিভ রোগীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বিগত ১৩ মে ২০২০ তারিখে ফরেনসিক মেডিসিন প্রধান ডা. শামছুল ইসলাম এবং প্রভাষক ডা. মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে এবং মাসুক মিয়ার সহায়তায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।

প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের কোন মর্গই (লাশ কাটা ঘর) উন্নতমানের নয় এবং বায়ো-হ্যাজ্যার্ড প্রতিরোধী উপযুক্ত ব্যবস্থা নেই। সেদিক বিবেচনায় কারাবন্দী ব্যক্তির ময়নাতদন্ত বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি।

তবে এর থেকেও বড় প্রাপ্তি হল সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের সাবেক ও বর্তমান কয়েকজন চিকিৎসক মিলে ‘কেইস নোট’ (গবেষণালব্ধ প্রবন্ধ) হিসেবে দেশের একটি খ্যাতনামা Peer reviewed জার্নালে (Z H Shikder Women’s Medical College Journal, july 2020) প্রকাশ করেছেন, যা কোভিড-১৯ সংক্রান্ত গবেষণাকে ত্বরান্বিত করবে নিশ্চিতভাবে।

উক্ত গবেষণা প্রবন্ধে অংশগ্রহণকারী চিকিৎসকেরা হলেন-

১. ডা. মো: শামছুল ইসলাম (মূল লেখক)
সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

২.ডা. মনোয়ার আহমদ তরফদার
অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, জেড এইচ সিকদার মহিলা মেডিকেল কলেজ।
প্রাক্তন – অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, জালালাবাদ রাজিব-রাবেয়া মেডিকেল কলেজ।

৩. ডা. এন এম মিনহাজ উদ্দিন
প্রভাষক,ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

৪. ডা. এ এম শরীফুল আলম

৫. ডা. সোহেল মাহমুদ
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, ঢাকা মেডিকেল কলেজ।

৬. ডা.আবু আহমেদ আদিলুজ্জামান
অবঃ সহ. অধ্যাপক এবং অবঃ বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

৭. ডা.মোহাম্মদ রেদওয়ানুর রহমান
সহকারী অধ্যাপক,ফরেনসিক মেডিসিন, চট্টগ্রাম।

করোনা পজেটিভ রোগীর ময়না তদন্ত সম্পন্নকারী সকল চিকিৎসক এবং এই বিষয়টা গবেষণা প্রবন্ধ হিসেবে প্রকাশকারী সকলকে আন্তরিক অভিনন্দন। সম্ভবত পৃথিবীর ৭ম দেশ হিসেবে বাংলাদেশ করোনা আক্রান্তের ময়নাতদন্ত সম্পন্ন করেছে।

প্রবন্ধের লিংকঃ http.//zhswmcj.com
তথ্যসূত্র: ডা. ভদ্রার্জুন বিশ্বজিৎ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “বাংলাদেশে করোনা আক্রান্তের প্রথম ময়নাতদন্ত এবং গবেষণা প্রবন্ধ প্রকাশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।