মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ টিকা প্রদান বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ মার্চ ২০২১, ৯:৩০ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ টিকা প্রদান বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ মার্চ ২০২১, রোজ বৃহস্পতিবার

বাংলাদেশে বসবাসরত বা কর্মরত বিদেশি নাগরিকদের চলমান কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা প্রদানের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড -১৯ এর বিরুদ্ধে ধাপে ধাপে দেশব্যাপী টিকা প্রদানের চলমান কর্মসূচীতে বাংলাদেশে বসবাসরত বা কর্মরত বিদেশী নাগরিকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকরাও কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা গ্রহণের জন্য তাদের কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা মেনে চলতে হবে।

আগামী ১৭ মার্চ, ২০২১, রোজ বুধবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস হতে বিদেশী নাগরিকদের টিকা গ্রহণের জন্য নিবন্ধিকরণ কার্যক্রম শুরু হবে এবং নিবন্ধকরণের জন্য surokkha.gov.bd পোর্টালে একটি পৃথক ট্যাব যুক্ত করা হবে। প্রথম পর্যায়ে এ/এ১/এ২/এফএ২/ডি/এনডি/এম বিভাগের ভিসাধারী বিদেশী নাগরিকরা টিকা গ্রহণের জন্য বিবেচিত হবেন এবং এক্ষেত্রে তাদের ভিসা অবশ্যই কমপক্ষে পরবর্তী ৬ মাসের জন্য বৈধ হতে হবে।

টিকা গ্রহণের জন্য বৈধ এ/এ১/এ২/এফএ২/ডি/এনডি/এম ভিসাধারী সমস্ত বিদেশী নাগরিকদের তাদের যাবতীয় তথ্যাবলি স্ব স্ব দূতাবাস বা হাই কমিশন অথবা সংস্থার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য (টিকাগ্রহণকারীর নাম, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ, ভিসার ধরণ ও নম্বর, ভিসার মেয়াদোত্তীর্ণের তারিখ, কর্মরত অফিসের নাম এবং বাংলাদেশী মোবাইল নম্বর) তথ্যাবলি মাইক্রোসফ্ট এক্সেল ফরমেটে লিখে জমা দিতে হবে।

আসন্ন ১৭ই মার্চ, ২০২১ হতে বিদেশী নাগরিকরা তাদের নিজস্ব দূতাবাস বা হাই কমিশন অথবা সংস্থার মাধ্যমে তালিকাটি প্রেরণের ৫ কার্যদিবসের পরে এক্সেল শিটে প্রাসঙ্গিক তথ্য সহ স্ব-নিবন্ধন করতে সক্ষম হবেন। কেবল মোবাইলে নিবন্ধকরণ এবং এসএমএস পাওয়ার পরে বিদেশী নাগরিকরা স্ব-নিবন্ধনের সময় নির্বাচিত কেন্দ্রে ভ্যাকসিন পেতে সক্ষম হবেন বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।