মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে করোনা ভ্যাকসিন নিয়েছেন ডা. লুৎফুল মোবেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ৭:২৮ · ১ মিনিটে পড়ুন
বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে করোনা ভ্যাকসিন নিয়েছেন ডা. লুৎফুল মোবেন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জানুয়ারি ২০২১, বুধবার 

আজ বুধবার( ২৭ জানুয়ারি ২০২১) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এখন দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে দেশব্যাপী ব্যাপক হারে এ কার্যক্রম চলবে।

বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে করোনা টিকা নিয়েছেন ডা. আহমেদ লুৎফুল মোবেন। ভ্যাকসিন নেয়ার পর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. আহমেদ লুৎফুল মোবেন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন। প্রায় এক বছর ধরে তিনি করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসক হিসেবে তারপরেই টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, দেশে প্রথম করোনার টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা। এছাড়াও আজ করোনা টিকা গ্রহণ করেছেন মতিঝিল বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ আর্মির ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

করোনা টিকা গ্রহণকারী অসীম সাহসী এই যোদ্ধাদের প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।