সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বহু কারণে মানুষ টেস্ট-বিমুখ হয়ে পড়েছে, বললেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, গত কয়েকদিন ধরেই করোনা টেস্টের সংখ্যা একেবারে কমে গেছে। যার ফলে শনাক্তের সংখ্যাও কমেছে। এই টেস্ট কমার কারণে দেশের করোনা পরিস্থিতি আসলে কোথায় আছে, তা বোঝা যাচ্ছে না। অনেকেই প্রশ্ন করছেন টেস্ট কেন কম করা হচ্ছে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, টেস্ট কমার অনেকগুলো কারণ রয়েছে। আগে লক্ষণ না থাকলেও অনেকেই করোনা টেস্ট করতে আসতো, একজনের সঙ্গে আরও কয়েকজন এসে লাইনে দাঁড়িয়ে পরীক্ষা করে যেতেন। ফলে ভিড় অনেক বেশি হত। এখন তেমনটা হচ্ছে না। লক্ষণ ছাড়া তেমন কেউ এখন টেস্ট করাতে আসছে না। মানুষ টেস্ট বিমুখ হয়ে পড়েছে। একটা বা দুটো কারণে এই পরিস্থিতি তৈরি হয়নি, বরং এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে।

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, টেস্ট না করে ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এর ফলে মানুষের মধ্যে টেস্টের ব্যাপারে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থার সংকটের কারণে করোনা টেস্ট কমছে। দ্বিতীয় কারণ হলো, মানুষ এখন করোনাকে আগের মতো আর ভয় পাচ্ছে না। মানুষের মাঝে করোনা নিয়ে একটা ভয়ডরহীন ভাব চলে এসেছে। এজন্যেও টেস্ট কমেছে।

কিছুদিন ধরে টেস্ট কমার পেছনে আরেকটি কারণ হিসেবে ডা. আব্দুল্লাহ মনে করেন যে, স্পষ্টভাবেই এখন বলা হচ্ছে যে, যাদের শুধু লক্ষণ থাকবে, তারাই কেবল টেস্ট করবে, অন্যদের টেস্ট করার দরকার নেই। এ কারণে টেস্টের সংখ্যা কমেছে।

প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক ধারনা করেন যে, করোনার টেস্ট কমার প্রধান একটি কারণ হলো, টেস্টে ফি ধার্য করা। ২০০ বা ৫০০ যেটাই হোক না কেন, অনেকেই এই টাকাটা টেস্টের পেছনে খরচ করতে চাইছে না। করোনার কারণে বহু মানুষ কর্মহীন হয়েছে। এমন অবস্থায় দেশের বড় একটা অংশের কাছে টাকা দিয়ে টেস্ট করানোটা বাড়তি খরচ বলে মনে হচ্ছে।

ডা. আব্দুল্লাহ বলেন, আগে করোনা পজিটিভ হওয়ার পর কয়েক দফায় সবাই টেস্ট করতো, এখন সেই হারটা কমে গেছে। ১৪ দিন পার হয়ে গেলে কেউ যদি সুস্থ হয়ে যায়, তার যদি কোনো লক্ষণ বা অসুস্থতা না থাকে, তারা আর দ্বিতীয়বার টেস্ট করাতে যাচ্ছেন না। ফলে টেস্টের সংখ্যা কমছে।

বন্যাও করোনার টেস্ট কমার একটা বড় কারণ বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মেডিসিন বিশেষজ্ঞ। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বড় একটা অংশ এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষজন পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছে। দুবেলা, দুমুঠো খাবার জোটাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা টেস্ট করতে আসতে তারা খুব একটা আগ্রহী হচ্ছে না এটাই স্বাভাবিক।

টেস্ট কমার কারণ হিসেবে ডা. এবিএম আবদুল্লাহ আরও বলেন যে, ঘরে করোনা চিকিৎসার পদ্ধতি সম্পর্কে মানুষের এখন একটা ধারণা তৈরি হয়েছে। গরম পানি খাওয়া, গার্গল করা, ভাপ নেওয়া এগুলো তো আছেই, সেই সঙ্গে কিছু ওষুধ পত্রের নামও মানুষ এখন জানে। করোনার লক্ষ্মণ দেখা দিলে তারা টেস্ট করাটাকে ঝামেলা মনে করছে। এর থেকে বাসায় বসে চিকিৎসা করাটাকেই মানুষ ঝামেলাহীন মনে করছে এবং সেই পথেই হাঁটছে, ফলে টেস্ট কমছে। তাছাড়া টেস্টের জন্য লম্বা লাইন ধরা, রিপোর্ট আসতে দেরি হওয়া এবং নানা হয়রানি এবং সময়ক্ষেপন এড়াতেও মানুষ এখন করোনা টেস্ট করতে ততটা আগ্রহী হচ্ছে না বলে মনে করেন এই প্রবীণ চিকিৎসক।

তবে তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেন, লক্ষণ না থাকলে টেস্ট না করা অবশ্যই ভালো সিদ্ধান্ত। কিন্তু যাদের লক্ষণ উপসর্গ আছে, তাদের অবশ্যই টেস্ট করাতে হবে। সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।