বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৮ শয্যার আইসিইউ সংযোজন

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বাংলাদেশ ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত। দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন মিলছে নতুন নতুন রোগীর সন্ধান।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে আরো ১৪ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত মোট ৮৯ জন রোগী শনাক্ত হলেন। আক্রান্ত এই ৮৯ জনের মধ্যে ১৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন।

করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এবার সংযোজন করা হলো ১৮ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU)। এই ICU টিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত নতুন ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। এর ফলে বর্তমানে হাসপাতালটিতে আগের ১০ টি শয্যাসহ মোট ২৮ শয্যার ICU ওয়ার্ড প্রস্তুত করা হলো।

হাসপাতাল সূত্র জানায়,

” গত ২০১৭ সালের ২৩ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকের নতুন দুইতলা ভবনটির নিচতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) চালু করা হয়। তখন ১০টি শয্যার জন্য ১০টি বড় আকারের ভেন্টিলেটর মেশিন, ৩ টি ছোট আকারের ভেন্টিলেটর ও মনিটর সরবরাহ করা হয়। কিন্তু ICU ওয়ার্ড চালু করা হলেও স্থায়ী জনবল নিয়োগের অভাবে ওয়ার্ডটিতে থাকা দীর্ঘদিন অব্যবহৃত সবগুলো ভেন্টিলেটরসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি একে একে বিকল হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে আটটি ভেন্টিলেটর মেরামত করতে পারলেও দুটি পুরোপুরি অকেজো হয়ে যায়।”

অতি সম্প্রতি দেশব্যাপী করোনা পরিস্থিতির এই ভয়াবহতায় স্বাস্থ্য মন্ত্রণালয় হসপিটালটিতে নতুন আরও ২০টি ভেন্টিলেটর সরবরাহ করে। তার মধ্যে ২টি পুরোনো ICU ওয়ার্ডে এবং বাকি ১৮টি ভেন্টিলেটর করোনা ইউনিটে স্থাপন করা হয়। গত শুক্রবার (২৪ এপ্রিল) উক্ত ১৮টি ভেন্টিলেটর ও শয্যা স্থাপনের কাজ শেষ হয়।

হাসপাতাল সূত্র আরো জানায়,

” বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ২০১৭ সালে ICU ওয়ার্ড চালু হলেও এত বছরেও এখানে জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন হয়নি। অন্যান্য বিভাগের চিকিৎসক-নার্সদের দিয়ে এখন ICU সেবা চালু রাখা হবে। করোনা ওয়ার্ডের জন্য প্রস্তুতকৃত আইসিইউ ইউনিট পরিচালনার সুবিধার্থে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক-নার্সদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে যার মধ্যে ৪ জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। প্রতি শিফটে একজন চিকিৎসক ও একজন নার্স এখানে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,

“করোনা ভাইরাসের সংক্রমণে সংকটাপন্ন রোগীদের ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালু রাখার জন্য ICU’র প্রয়োজন হয়। তবে বিভাগে দুটি মেডিকেল কলেজসহ জেলা-উপজেলা মিলিয়ে ৪৬টি সরকারি হাসপাতালে এ পর্যন্ত ৫৫৮টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে।”

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বলেন,

“হাসপাতালের করোনা ওয়ার্ডের তৃতীয় তলায় এই ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালের মূল ১০ শয্যার ICU ইউনিটের সবকিছু ঠিক করা হয়েছ। এখন মোট ২৮টি ICU শয্যা প্রস্তুত রয়েছে। কোনো রোগীর সমস্যা গুরুতর হলে এগুলো ব্যবহার করা যাবে।”

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত বিভাগটির ছয় জেলায় মোট ৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক-নার্সসহ ১৬ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন, যা আশঙ্কাজনক।

জানা যায়, পুরো বরিশাল বিভাগের মধ্যে শুধু বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ICU’র সুবিধা আছে। ২৮ শয্যাবিশিষ্ট এই ICU টি পুরো বিভাগের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল!

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।