মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

বরগুনার আমতলীতে দুইমাস ধরে বন্ধ ইপিআই কার্যক্রম!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ৩:১৫ · ১ মিনিটে পড়ুন
বরগুনার আমতলীতে দুইমাস ধরে বন্ধ ইপিআই কার্যক্রম!
লেখার আকার

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

ভ্যাকসিনের সরবরাহ না থাকায় বরগুনা জেলার আমতলী উপজেলায় স্বাস্থ্য বিভাগে গত দুই মাস ধরে ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে।

স্বাস্থ্য বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার শূন্য থেকে ১৮ মাস বয়সী অন্তত ৪ হাজার ৮১২ শিশু পরিবারের শিশুদের সরকারিভাবে নিউমোনিয়া, পোলিও, হাম ও রুবেলা, যক্ষা, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বি ও হামসহ ১০ ধরনের ভ্যাকসিনেরই সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ইপিআই কার্যক্রম বন্ধ আছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস নিশ্চিত করেছে, ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। তবে তারা আশা করছেন এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে ভ্যাকসিন পেয়ে ইপিআই কার্যক্রম পুনরায় শুরু করবেন।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর প্ল্যাটফর্মে ভ্যাকসিন সংকট নিয়ে ‘সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ইপিআই টিকা কার্যক্রম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।