মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বগুড়ায় এন্টিবডি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ পুলিশ সদস্যের প্লাজমা দান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ২:০৬ · ২ মিনিটে পড়ুন
বগুড়ায় এন্টিবডি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ পুলিশ সদস্যের প্লাজমা দান
ছবিঃ প্লাজমা দানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বগুড়া পুলিশ লাইন্স প্রাঙ্গনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ই আগস্ট, ২০২০, মঙ্গলবার 

মহামারী করোনায় বগুড়ায় এন্টিবডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীর সদস্যদের প্লাজমা দিতে ঢাকায় আসছেন ৪০ পুলিশ সদস্য। গত ১৬ ই আগস্ট রোববার সকাল ১১টায় বগুড়া পুলিশ লাইন্স থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এবং আজ বাকি ১৯ জন ঢাকায় যাবেন।

ছবিঃ প্লাজমা দানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বগুড়া পুলিশ লাইন্স প্রাঙ্গনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠ পর্যায়ে শুরু থেকে কাজ করতে গিয়ে ইতোমধ্যে প্রায় ১৫০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। এদের মধ্যে ১৪২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে আবার সরকারি কর্মে নিয়োজিত আছেন। গত সপ্তাহে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের টিম কর্তৃক এই ১৪২ জনের মধ্যে ১১৭ জনের এন্টিবডি পরীক্ষা করা হয়। এই এন্টিবডি পরীক্ষায় ৫৯ জন সদস্য উত্তীর্ণ হয়েছেন যারা গুরুতর অসুস্থ করোনা আক্রান্ত রোগীর জন্য প্লাজমা দানের উপযুক্ত বলে বিশেষজ্ঞ টিম কর্তৃক ঘোষিত হয়েছেন।

ছবিঃ ৫৯ জন পুলিশ সদস্যের টিম।

গতকাল ১৬ ই আগস্ট সকাল ১১ টায় এই ৫৯ জনের ৪০ জন পুলিশের কেন্দ্রীয় প্লাজমা ব্যাংকে প্লাজমা দানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পুলিশ লাইন্স থেকে এ শুভযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ছবিঃ ঢাকার উদ্দেশ্যে ৪০ জনের পুলিশ সদস্যগণ।

আজ বাকি ১৯ জন ঢাকায় যাবেন বলে জানিয়েছিলেন জেলা পুলিশের করোনা ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল।

৫৯ জন পুলিশ সদস্যের এই সাহসী টিমকে করোনা রোগীদের জন্য প্লাজমা দানের এই মহৎ উদ্দেশ্যের জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।