মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘প্ল্যাটফর্ম’ এ উচ্চারণ বিষয়ক কর্মশালা – ২য় পর্ব

প্ল্যাটফর্ম নিউজ, ৪ অক্টোবর ২০২০, রবিবার

সালমা শবনম
আবৃত্তি শিল্পী
সভাপতিমন্ডলীর সদস্য, ‘পঙ্​ক্তি’।

ভাষা পরিবর্তনযোগ্য। স্থান-কাল ভেদে ভাষা পরিবর্তন হয়েছে। লেখার ভাষার চেয়ে বলার ভাষা পরিবর্তন হয়েছে দ্রুত গতিতে, এখনও হচ্ছে। নানারকমের শব্দ আমাদের বলার ভাষার ভেতরে প্রবেশ করে সময়ের সাথে সাথে। আবার বলবার ধরণের মধ্যেও পরিবর্তন হয়। এত্ত পরিবর্তনের মাঝেও মানুষ সময়ের সাপেক্ষে একটি মান নির্ধারণ করতে চেয়েছে যুগে যুগে…. সেটিই সেই কালের, সেই সময়ের মান ভাষা বা প্রমিত ভাষা।

বাংলা ভাষাও এসবের ব্যতিক্রম নয়। আমরাও বাংলার জন্যে একটি মান ভাষা বা প্রমিত ভাষা নির্ধারণ করেছি। আবারও বলছি এই প্রমিত বা মান ভাষাটি আপেক্ষিক। আজ যা প্রমিত, কাল তা পুরনো হতে বাধ্য। তবে যতক্ষণ সেটি আমার কালকে প্রতিনিধিত্ব করছে ততক্ষণ সেটি অবশ্যই অনুসরণীয়।

নয়ত আনুষ্ঠানিক যেকোন কিছু আটপৌরে হতে বাধ্য। এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে, সুকৌশলে প্রমিত ভাষাকে পাশ কাটিয়ে যাবার প্রবনতা সর্বত্র। বাংলাভাষার এই দৈন্যদশার জন্যে কে বা কারা দায়ী এই তর্কে এই লেখায় যেতে চাইছিনা, কেননা তাতে করে লেখাটির দৈর্ঘ্য অযাচিতভাবে বাড়তে থাকবে।

এতসব হতাশার মাঝেও আশার ক্ষীণরেখাটি বিদ্যমান সেটি জোর দিয়েই বলা যায়। উচ্চারণ নিয়ে কাজ করছে, এমন অসংখ্য সংগঠন সারাদেশে বিরাজমান। মূলত: সেগুলো আবৃত্তি সংগঠন। পাশাপাশি আশাজাগানিয়া যে ব্যাপারটি সেটি হলো, আবৃত্তি বেজড সংগঠন না হয়েও শুদ্ধ উচ্চারণে গুরত্ব দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও নেহায়েত মন্দ নয়।

তেমনি একটি প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম। চিকিৎসকদের নানাদিক নিয়ে কাজ করা সংগঠনটি সম্প্রতি উচ্চারণ কর্মশালার আয়োজন করে ভাষার প্রতি তাঁদের দায় স্বীকার করবার যে চমৎকার উদাহরণটির সৃষ্টি করল, সেটি আমাকে সত্যি আপ্লুত করেছে।

কর্মশালায় অংশ নিয়েছেন প্রায় ২৫ জন চিকিৎসাবিজ্ঞানের ছাত্র-ছাত্রী এবং চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞানের মতো কঠিন একটি বিষয় আয়ত্ব করবার পাশাপাশি ভাষার প্রতি তাঁদের দায়বদ্ধতা সত্যি প্রশংসার দাবী রাখে। প্রতিষ্ঠানটি শিগগির দ্বিতীয় ব্যাচের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। অভিনন্দন রইল।

সমাজের প্রতিটি পেশার, প্রতিটি স্তরের মানুষের মধ্যে যদি ভাষার প্রতি এমন মমত্ববোধ জাগ্রত হয়, তবে বাংলাভাষার বর্তমান দৈন্যদশা কাটতে খুব বেশি সময় লাগবেনা বলে আমার বিশ্বাস।

‘মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলা ভাষা!’

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।