মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে ক্যানসারে মৃত্যু এড়ানো সম্ভব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৬ · ২ মিনিটে পড়ুন
প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে ক্যানসারে মৃত্যু এড়ানো সম্ভব
লেখার আকার

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিদ্যমান সামাজিক কুসংস্কারের কারণে নারীরা অসুস্থ হলেও তা প্রকাশ করতে চান না। তারা যখন প্রকাশ করেন, তখন অনেক দেরি হয়ে যায়। স্তন ক্যানসারে আক্রান্ত ৩৪ শতাংশ নারীই মারা যান। আগেভাগে স্তন ক্যানসার শনাক্ত করা গেলে মৃত্যু এড়ানো সম্ভব। তাই বাড়িতে বসে নিজেই পরীক্ষা করতে হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় স্তন ক্যানসার প্রতিরোধ নিয়ে এ কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীকে ‘সেলফ ব্রেস্ট এক্সামিনেশন’ প্রশিক্ষণ এবং ‘মুগ্ধতা স্মৃতি বৃত্তি’ দেওয়া হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল বলেন, ‘আমার পরিবারের কয়েকজন সদস্য ক্যানসারে মারা গেছেন। আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার রয়েছে, যার কারণে নারীরা অসুস্থ হলেও তা প্রকাশ করতে চান না। যখন তারা প্রকাশ করেন, তখন অনেক দেরি হয়ে যায়।’ নিজেকে ভালোবেসে নিজের শরীর নিজেরই পরীক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যানসার এপিডেমিওলজিস্ট (মহামারি বিশেষজ্ঞ) অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘ক্যানসার প্রতিরোধে সচেতনতা প্রয়োজন। আমাদের আরও অনেক হাসপাতাল দরকার। একই সঙ্গে মনোজগতের পরিবর্তনও দরকার। নীতিমালায় পরিবর্তন আনতে হবে।’

অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) সভাপতি রোকশানা আফরোজ বলেন, ‘আমি একজন চতুর্থ পর্যায়ের ক্যানসার–যোদ্ধা। পরিবারের কাউকে হারানোর বেদনা যারা বুঝেছেন, তারাই জানেন, এটি কত কষ্টের। ক্যানসার আমার জীবনের একটি অংশ, পুরোটা নয়। ক্যানসারে চিকিৎসার চাইতেও মানসিক সমর্থন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।