বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রাচীন মিশরের ৪,০০০ বছর পুরানো মমিতে সেকালের দন্তশৈলীর নজির

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে জুন, শুক্রবার, ২০২০

ধারণা করা হয়, প্রায় ৯,০০০ বছর ধরে সময়ের প্রয়োজনে নানা রূপে দন্তবিদ্যার প্রচলন চলে আসছে পৃথিবীর বুকে। যদিও দাঁত তোলা এবং দাঁত ব্যথা জনিত বিভিন্ন প্রতিকার আরও অনেক আগে থেকেই প্রচলিত। বিশ্বজুড়ে প্রাচীন অবশেষগুলির অধ্যয়ন মূলত হাজার বছর ধরে চলে আসা ডেন্টাল সার্জারি এবং কসমেটিক ডেন্টাল প্র্যাকটিসের প্রয়োগকেই প্রমাণ করে। এসব ঐতিহাসিক ধ্বংসাবশেষ হতে মিশরীয়দের দ্বারা পরিচালিত অসংখ্য ডেন্টাল প্র্যাকটিসের প্রমাণও পাওয়া যায়।

খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দে রচিত হয় “দ্যি এডউইন স্মিথ প্যাপিরাস”, যাতে কিনা খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের প্রচলিত বেশ কিছু দাঁতের অসুস্থতার চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে এবং খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দে নির্মিত “এবার্স প্যাপিরাস” এ মুখের সমস্যা ও তার প্রতিকার জনিত এগারোটি পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে।

এর মধ্যে চারটি হলো নড়ে যাওয়া দাঁতের চিকিৎসা সংক্রান্ত। এছাড়াও সেই সময় দন্ত চিকিৎসায় এমন একটি মিশ্রণের ব্যবহার করা হত যা আধুনিক সময়ের ফিলিংয়ের অনুরূপ: এতে একটি ফিলার উপাদান (গ্রাউন্ড বার্লি), একটি তরল ম্যাট্রিক্স (মধু) এবং হলুদ রং এর একটি এন্টিসেপ্টিক উপাদান যোগ করা হয়। তবে ধারণা করা হয়, এটি দাঁতে ফিলিং হিসেবে অথবা নড়ে যাওয়া দাঁত স্বস্থানে ধরে রাখতে স্প্লিন্ট হিসাবে ব্যবহৃত হত। প্রায় ২,১০০ বছর বয়সী এক মিশরীয় মমির সিটি স্ক্যান করার পর বিজ্ঞানীরা তার দাঁতের ক্ষয়ে যাওয়া অংশসমূহ লিনেনে পূর্ণ হওয়ার প্রমাণ পেয়েছিলেন, যা কিনা প্রথমে ডুমুরের রস বা সিডার তেলের মতো কোনো ওষুধে ডুবানো হয়েছে বলেও ধারণা করেন তারা।

সেকালের ফারাওনিক দন্ত চিকিৎসকেরা পুনর্নিমাণের কাজে বেশ দক্ষ ছিলেন বলেও জানা যায়: তাদের করা কাজসমূহে ডেন্টাল ব্রিজের তিনটি উদাহরণ পাওয়া গিয়েছে। এমনকি, এক বা একের অধিক হারিয়ে যাওয়া দাঁতগুলো আশেপাশের দাঁতের সাথে সোনার বা রূপার তারের সাহায্যে পুনরায় সংযুক্ত করে দেয়া অবস্থায়ও পাওয়া গিয়েছে। তবে, এই কাজগুলি কি রোগীর জীবদ্দশায় নাকি মৃত্যুর পরে তাদের কবর দেওয়ার আগে সম্পাদিত হয়েছিল কিনা তা নিয়ে এখনো রয়েছে সংশয়।

তথ্যসূত্র: https://theafricanhistory.com/622

নিজস্ব প্রতিবেদক
নাফিসা নুসরাত নিসা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।