মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকা মেডিকেলের ২০ জন চিকিৎসক কোভিড আক্রান্ত, নেই আইসোলেশনের ব্যবস্থা

Platformপ্রকাশ: ২৬ জুন ২০২০, ১:৩০ · ২ মিনিটে পড়ুন
ঢাকা মেডিকেলের ২০ জন চিকিৎসক কোভিড আক্রান্ত, নেই আইসোলেশনের ব্যবস্থা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন ২০২০, শুক্রবার

গত ৬/৬/২০২০ হতে ১২/৬/২০২০ পর্যন্ত যেসকল চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর করোনা ইউনিট এ যারা কাজ করেছেন, তাদের মধ্যে থেকে যারা হোটেল রিজেন্সী তে অবস্থান করছেন, সেই গ্রুপ থেকে প্রায় ২০ জন চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি তারা নেগেটিভ থাকতেন আগামীকাল তাদের হোটেল ছেড়ে দেয়ার কথা। কিন্তু পজিটিভ হবার কারনে তাদের এখন আর নিজের বাসায় যাবার সুযোগ নাই। অন্যদিকে মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াটাও একেবারেই অর্থহীন। উনাদের এখন প্রয়োজন সঠিক আইসোলেশন।

সকল বিষয় চিন্তা করে চিকিৎসকগণ হাসপাতাল কতৃপক্ষকে অনুরোধ করেছিলেন যেন উনাদের আরো সাত দিন হোটেলে আইসোলেশনে থাকার সুযোগ দেয়া হয়। কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ না করে হাসপাতালে ভর্তি হতে বলছেন এবং হোটেল ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। চিকিৎসক হিসেবে তারা মনে করেন, এডমিশন ক্রাইটেরিয়া পুরোপুরি না মেনে হাসপাতালে ভর্তি হওয়া একধরনের অন্যায়। মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে কেন বলেও তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছন।

যতক্ষণ চিকিৎসক সুস্থ আছেন ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের উপর সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হবে। আর অসুস্থ হলে কেউ কোন দায়িত্ব নেবে না বরং আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেয়া হচ্ছে বলা তারা মনে করেন।

“আমরা কোথায় আইসোলেশনে থাকবো সেটা নিয়ে কোন ব্যবস্থা নাই?”

“তাহলে আমরা কোথায় যাবো?”

এটাই কি করোনা যুদ্ধের ফ্রন্টলাইনার যোদ্ধাদের প্রতি আমার দেশের সুবিচার! এটুকু সম্মানও কি আমরা চিকিৎসকেরা প্রত্যাশা করতে পারবো না?”

“আমাদের কি জীবন বিলীয়ে দিয়ে তারপর কেবল সম্মান পেতে হবে সহকর্মীদের কাছে?”

“এর সমাধান কি? আপনাদের কাছে জানতে চাই। আমি আমার অধিকার চাই।”

হতাশ চিকিৎসকগণ তাদের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। সকলের প্রতি এক হয়ে সামগ্রিক পরিকল্পনার দূর্বলতা তুলে ধরে তা সমাধানে এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর আহবানের পাশাপাশি ঢাকা মেডিকেল কতৃপক্ষ এ সমস্যার সমাধান করবেন বলে তাঁরা তাদের দাবি এবং আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।