বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রসংগ ক্যারিঅন প্রথা

অনেকদিন ধরেই ক্যারি অন সিস্টেম এবং এবছর থেকে চালু হওয়া মেডিকেলের নতুন কারিকুলাম নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । অনেক কাঠ-খড় পুড়িয়ে দলিল হাতে পেয়েছি। কিন্তু কপি দেওয়া হয় নি! সবার সুবিধার্থে নিয়মগুলো বলছি। এগুলোর উৎস MBBS Curriculum 2012 (September) যা বর্তমান সেশন তথা ২০১৩-১৪ এর জন্য প্রযোজ্যঃ
১। ১ম বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হবার আগে কোন ক্যারি অন সিস্টেম নেই।
২। ১ম বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা সব পূর্বশর্ত পালন করা সাপেক্ষে ২য় বৃত্তিমূলক পরীক্ষায় বসতে পারবে। এর মাঝের সময়ে শিক্ষার্থীরা ওয়ার্ডের প্লেসমেন্ট ও ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে।
৩। ৩য় বৃত্তিমূলক পরীক্ষায় বসার জন্য ২য় বৃত্তিমূলক পরীক্ষার সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষায় বসার অন্যান্য পূর্বশর্ত পালন করতে হবে। অন্তর্বর্তী সময়ে শিক্ষার্থীরা ওয়ার্ড প্লেসমেন্ট, ক্লাস এবং ৪র্থ ফেজের সব ক্লাসই অ্যাটেন্ড করতে পারবে।
৪। ৪র্থ বা চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় বসার জন্য একই ভাবে ৩য় বৃত্তিমূলক পরীক্ষার সবগুলো বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উপস্থিতিসহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষার্থীরা সব ওয়ার্ড ও ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে।
কাজেই আতঙ্কের কিছুই নেই। অর্থাৎ আগের কারিকুলামে (২০০২) যে নিয়মে ক্যারি অন ছিল, এখনো তাই আছে। আমাদের সময় ফার্স্ট প্রফে ২ বার ফেল করলে পরের বছরের সাথে ক্লাস করার নিয়ম ছিল। এখনো তাই আছে। এর পরের প্রফগুলোতে যদি সাপ্লি থাকেও তাহলে ক্যারি অন করা যাবে যদি উপস্থিতি ঠিক থাকে এবং রেগুলার ব্যাচের প্রফের আগে পূর্ববর্তী প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো ক্লিয়ার হয়ে যায়।
এবার আসি ছুটির প্রসঙ্গে।
ফেজ ১ এ মোট PL(Preparatory Leave) ৩ টার্মের আগে ৭ দিন করে মোট ২১ দিন। প্রথম ও দ্বিতীয় টার্মের পর ৭ দিন করে মোট ১৪ দিন ছুটি (Post-term leave). এই পোস্ট টার্ম লিভের মধ্যে কলেজ চাইলে সাংস্কৃতিক সপ্তাহ বা অন্যান্য কো-কারিকুলার কার্যক্রম চালাতে পারে। PL এর ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই কারিকুলাম কমিটির একজন মুখ্য কর্তা মত দিয়েছেন যে, প্রিপারেটরি লিভ এর সময় ছাত্রছাত্রীদের কলেজে আসতে হবে এবং গ্রুপ স্টাডি করে সমস্যা হলে শিক্ষকদের সহায়তা নিতে হবে, কিন্তু পার্সেন্টেজ দেয়া হবে না। যদিও কারিকুলামে এমন কোন কথা বলা নেই। PL কনসেপ্টটি বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট ইত্যাদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহুল প্রচলিত। সেখানে পি,এল বলতে ছুটিই বোঝায় এবং সেই ছুটিতে শিক্ষার্থী প্রস্তুতি নিল না কী করল- সেটা দেখা কোন পরিণত ও প্রাপ্তবয়স্ক শিক্ষা-ব্যবস্থার লক্ষণ নয়। তাছাড়া এসময় কলেজে আসতে হলে যানজট ও অন্যান্য কারণে সময় নষ্ট হবার বিষয়টা থেকেই যায়। এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে কী হচ্ছে সেটা জানতে ছাত্র ও শিক্ষকদের সাহায্য চাই।
টার্মের পর আর অটো নেবার কোন প্রশ্নই নেই। কালচারাল উইক না হলে ন্যায্য ছুটি আছে ৭ দিন। এটা কর্তৃপক্ষের অনুমতি-সাপেক্ষ- এমন কোন কথা লেখা নেই। কাজেই এই ছুটি না দিলে সেটা কারিকুলামের সুস্পষ্ট লঙ্ঘন।থার্ড টার্মের পর ফার্স্ট প্রফের আগে ১ মাস পি,এল।
ফেজ ২ এ, কম্যুনিটি মেডিসিনে ১০ দিন ডে ভিজিট, ১০ দিন RFST এবং ১০ দিন শিক্ষা সফর। ফরম্যাটিভ এসেসমেন্টের আগে ১৫ দিন এবং সামেটিভ এসেসমেন্টের আগে ২০ দিনের প্রস্তুতিমূলক ছুটি।
এই হচ্ছে নতুন কারিকুলামের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো। প্রফ এখন ৪টি। এটা নতুন কিছু নয়। ৭০ এবং ৮০র দশকে এই নিয়মই প্রচলিত ছিল এবং এখনকার সব অধ্যাপক এই নিয়মেই বিকশিত হয়েছিলেন।
আগ্রহীরা পি,ডি,এফ ফাইলগুলো ডাউনলোড করতে পারেন এই লিঙ্ক থেকেঃ
http://bmdc.org.bd/mbbs-curriculum-update-2012/

লেখক ডাঃ নির্ঝর অলয়,
লেখাটি ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্মে প্রথম প্রকাশিত ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “প্রসংগ ক্যারিঅন প্রথা”

  1. কিন্তু প্রথম পয়েন্টটা কী মেডিকেল স্টুডেন্টদের জন্য ভাবনার বিষয় না-যতদূর বুঝতে পারছি ।

    1. ভাবনার বিষয় অবশ্যই। কিন্তু এই সিস্টেমটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ২০০২-০৩ সাল থেকে বর্তমান কারিকুলামের ঠিক আগের কারিকুলামটি চালু হয়। বিগত কারিকুলামটি ২০০২ সালে প্রকাশিত হয়েছিল। ২০০২-০৩ থেকে ২০১২-১৩ সাল পর্যন্ত এই নিয়মই বহাল ছিল যে, প্রথম প্রফেশনাল পরীক্ষায় ২ বার অকৃতকার্য হলে পরবর্তী বছরের জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে। বর্তমান কারিকুলাম যেটা সেপ্টেম্বর, ২০১২ তে প্রকাশিত সেখানেও এরই ধারাবাহিকতা রাখা হয়েছে, নতুন কিছু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।