মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রশ্নে প্রশ্নে সহজ করে কোভিড-১৯, পর্ব ৩

Sarif Sahriarপ্রকাশ: ১৪ জুন ২০২০, ৫:৩১ · ৩ মিনিটে পড়ুন
প্রশ্নে প্রশ্নে সহজ করে কোভিড-১৯, পর্ব ৩
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৪ জুন, ২০২০

ডা. মারুফ রায়হান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বসুন্ধরা কোভিড হসপিটাল।

১) জুতো কি করোনাভাইরাস ছড়াতে পারে?

উত্তর: জুতোর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো এবং তা দিয়ে মানুষের আক্রান্তের হবার সম্ভাবনা খুবই কম। তবুও সতর্কতাবশত বিশেষ করে যেখানে শিশুরা হামাগুড়ি দেয়, খেলে-সেসব জায়গায় জুতো না এনে দরজার বাইরে রাখাই ভালো।

২) এলকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হচ্ছে বারবার। এলকোহল বা মদ খেলে কি করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা কমে?

উত্তর: না। বরং শরীরের উপর এলকোহলের নানা রকমের ক্ষতিকর প্রভাব রয়েছে। ফলে এটি নিজেই মানুষকে অসুস্থ করে দিতে পারে।

৩) বিভিন্ন শপিংমল বা প্রতিষ্ঠানের সামনে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করতে দেখা যায়। থার্মাল স্ক্যানার দিয়ে কোভিড-১৯ শরীরে আছে কি না ধরা যায়?

উত্তর: না। এটি দিয়ে শুধু শরীরের তাপমাত্রা মাপা হয়। জ্বর আছে কি না তা বোঝা যাবে। তবে কোভিড-১৯ আছে কি না ব্যক্তির শরীরে, তা বোঝা যাবে না। জ্বরের আরও অনেক কারণ রয়েছে।

৪) পাল্স অক্সিমিটারের মাধ্যমে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায় কি?

উত্তর: না। এটি দিয়ে মূলত রক্তে অক্সিজেনের মাত্রা দেখা হয়। কোভিড-১৯ যখন মারাত্নক হয়, তখন রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে।

৫) শরীরে ব্লিচিং পাউডার বা অন্যান্য ডিজইনফ্যাক্টেন্ট স্প্রে করলে কি করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যায়?

উত্তর: না৷ কোনোভাবেই শরীরে ব্লিচিং পাউডার বা ডিজইনফ্যাক্টেন্ট স্প্রে বা প্রয়োগ করা উচিত না৷ এটি ত্বক এবং চোখের ক্ষতি করতে পারে। তাছাড়া কেউ গলাধঃকরণ করে ফেললে এটি শরীরের জন্য বিষাক্ত হতে পারে।

৬) 5G মোবাইল নেটওয়ার্ক কি করোনাভাইরাস ছড়াতে পারে?

উত্তর: না। ভাইরাস বেতার তরঙ্গ কিংবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় না। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 5G আসেনি কিন্তু করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়িয়েছে।

৭) সূর্যের আলোতে থাকলে বা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পরিবেশে থাকলে কি করোনাভাইরাস ছড়াতে পারে?

উত্তর: হ্যাঁ, পারে। যতোই রৌদ্রোজ্জ্বল বা উষ্ণ পরিবেশ হোক না কেন, করোনাভাইরাস ছড়াতে পারে। পৃথিবীর বহু শুষ্ক এবং আর্দ্র আবহাওয়ার দেশে প্রচুর সংখ্যক কোভিড রোগী পাওয়া গেছে৷

৮) শীতল আবহাওয়া বা তুষারপাত কি করোনাভাইরাসকে মেরে ফেলতে পারে?

উত্তর: না।

৯) অনেকেই প্রচার করছে, কেউ যদি ১০ সেকেণ্ড বা তার বেশি সময় ধরে কোনো হাঁচি-কাশি না দিয়ে নিঃশ্বাস ধরে রাখতে পারে, তার মানে ধরে নেয়া যায় তিনি কোভিডে আক্রান্ত হননি। কথাটি কি সত্যি?

উত্তর: না, এই তথ্যের কোনো ভিত্তি নেই। বেশিরভাগ রোগীর মূল লক্ষণ থাকে শুকনো কাশি, ক্লান্তি এবং জ্বর।

১০) গরম পানি দিয়ে স্নান করা কি আমাদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয়?

উত্তর: না। গরম বা ঠাণ্ডা যে পানি দিয়েই স্নান করি না কেন, আমাদের শরীরের তাপমাত্রা ৩৬.৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। বরং অনেক গরম পানি দিয়ে স্নান করলে ত্বক পুড়ে যাবার আশঙ্কা থাকে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।