বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রথিতযশা প্রবীণ সার্জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেনের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৪ আগস্ট, ২০২১, বুধবার

দেশের এক প্রথিতযশা চিকিৎসক, প্রবীণ কার্ডিও- থোরাসিক সার্জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেন মৃত্যুবরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

জানা গিয়েছে, গত ৩ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮:৩০ এ রাজধানীর সিএমএইচে বার্ধক্যজনিত জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ডা. এম এ মোহায়মেন ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৫৮ সালে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৪-৬৫ সালে কিং এডওয়ার্ড মেডিকেল‌ কলেজ, লাহোর এ অধ্যয়নরত অবস্থায় “রয়াল কলেজ অব সার্জন্স” এর অধীনে শুধু ফেলোশিপ এর সুযোগই পাননি বরং পূর্ব পাকিস্তান হতে একক অফিসার হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে (১৯৬৮-৬৯) সালে “রয়াল কলেজ অব সার্জন্স, এডিনবার্গ” হতে এফ আর সি এস সম্পন্ন করেন। এছাড়া ১৯৭০ সালে লন্ডন চেস্ট হসপিটাল হতে ফেলোশিপ সম্পন্ন করেন মেজর জেনারেল এম এ মোহায়মেন।

অন্যদিকে, ১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় কচ-এ যুদ্ধকালীন ফিল্ড সার্জন হিসেবেও কাজ করেছিলেন এই চিকিৎসক। তার ঠিক ৬ বছর পরে পশ্চিম পাকিস্তানে আটকে পড়া শত শত বাঙালি অফিসারসহ তিনি বন্দিশিবিরে যুদ্ধবন্দী হয়ে পড়েন। অবশেষে ১৯৭৩ এ সিমলা চুক্তির পর তাঁদের সবাইকে মুক্তি দেয়া হয়।

জীবদ্দশায় তিনি খিদমত-ই-পাকিস্তান(১৯৬৫), সিতারা-ই-হার্ব(১৯৬৫), জয় পদক(১৯৭১), সংবিধান পদক(১৯৭১), প্লাবন পদক(১৯৮৮), ঘূর্ণিঝড় পদক(১৯৯১) প্রভৃতি পদক লাভ করেন।

ডা. এম এ মোহায়মেন সিএমএইচে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অ্যাডভান্সড নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক জয়েন্ট সার্জারি, ইএনটি সার্জারির উন্নত মাইক্রোস্কোপিক পদ্ধতি এবং ছানির জন্য ফাকো সার্জারি চালু করেন।

১৯৯৬ সালে সার্জন জেনারেল এবং মেজর জেনারেল পদে অবসর গ্রহণ করেন তিনি। তবে অবসর গ্রহণের পরেও প্রায় ২৬ বছর শিক্ষকতা করেন তিনি। প্রথমে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর (১৯৯৬-২০১০) এ শিক্ষকতা করেন। সেখানে সার্জারী বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি। এরপর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা (২০১০-২০২০) এ সার্জারি বিষয়ে শিক্ষকতা করেন।

মৃত্যুকালে মেজর জেনারেল (অব.) ডা. এম এ মোহায়মেন স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় গার্ড অব অনার স্যালুটসহ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

অসংখ্য পদক ও পুরস্কারে ভূষিত দেশের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।