বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পূর্নাঙ্গ বেতন না দেওয়ার সিদ্ধান্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে

প্ল্যাটফর্ম নিউজ, ৪ মে, ২০২০, সোমবার

বর্তমানে করোনা ভাইরাস মহামারীর কারনে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে শিক্ষক, ডাক্তার ও কর্মচারীদের পূর্নাঙ্গ বেতন ও উৎসব বোনাস প্রদান করা হবে না বলে নোটিশ জারি করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন ( BPMCA)।

প্রাইভেট মেডিকেল কলেজগুলো গভীর সংকটে সম্মুখীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা এই সিদ্ধান্ত গ্রহন করেন।

গত ২/০৫/২০২০ তারিখে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন (বিপিএমসিএ)’র কার্যনির্বাহী কমিটির একটি জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হোন তারা।

সিদ্ধান্তে সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের এপ্রিল মাসের বেতন যা মে মাসে দেওয়ার কথা, তা মূল বেতনের ৬০% ভাগ প্রদান করার কথা বলা হয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারী তাদের ১০০% বেতন পাবেন। অনুপস্থিত কলেজ স্টাফদের ৬০% বেতন দেওয়া হবে।

তাছাড়াও যেসকল চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে ২৪ ঘন্টা কাজ করেছেন তাদেরকে বেতনের ১০০% প্রদান করা হবে।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন (বিপিএমসিএ)’র সাধারণ সম্পাদক ডা. মোঃ এনামুর রহমান (এমপি) ও সভাপতি এম এ মুবিন খান সকল বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এই নোটিশ প্রদান করেন।

তবে এইরকম নোটিশ পেয়ে হতভম্ব হয়ে পড়েন প্রাইভেট মেডিকেল কলেজে চাকরিরত ডাক্তারগণ। বর্তমানে অনেক ডাক্তার করোনাভাইরাসের কারনে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। বেসরকারি মেডিকেল মালিক সমিতির এই হটকারিতায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। কারন তাদের অনেকেরই পরিবারের ভরনপোষণ এই মূল বেতনের উপর নির্ভরশীল।

তারা জানান, করোনায় কোন ভাবেই মেডিকেল কলেজের আয় কমে যাবার কোন কারণ নেই। ছাত্রছাত্রী ভর্তির সময়ই যে এককালিন বিশাল টাকা নেয়া হয় তা এই ব্যয় বহন করবার জন্যই। তাছাড়াও সব বেসরকারি মেডিকেল কলেজই এই বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা রেখে লাভ করেন বেসরকারি মেডিকেল কলেজ কতৃপক্ষ।

বিশ্বের যেখানে অন্যান্য ডাক্তারদের বেতন ভাতা বাড়ানো হচ্ছে, সেখানে বাংলাদেশে ডাক্তারদের জন্য মূল বেতন পাওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছে। এই নোটিশের তীব্র নিন্দা জানিয়ে প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজ কতৃপক্ষকে তাদের সকল ডাক্তার ও স্টাফদের উৎসব বোনাস সহ পূর্নাঙ্গ বেতন দেয়ার আহবান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।