সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণের আহ্বান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের

সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল বাতিল ঘোষণা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একইসাথে ভবিষ্যতে এ ধরনের মেধা বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের সকল সম্ভাবনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় টিআইবি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত দিনের আগের রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য বিভিন্ন জাতীয় দৈনিকে প্রমাণসহ প্রকাশিত হওয়ার পরেও তড়িঘড়ি করে পরীক্ষা অনুষ্ঠিত করা, ফলাফল প্রকাশ, ফলাফল বাতিলের দাবি অগ্রাহ্য করা হয়। আবার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা-কর্মচারিসহ অভিযুক্তদের র‌্যাব কর্তৃক গ্রেফতার করা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে যে দাবি করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” সরকারের একাংশের এ অবস্থান প্রকৃতপক্ষে দোষীদের সুরক্ষা দেওয়া এবং অনিয়ম প্রশ্রয় দেওয়ার সমতুল্য বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, এর ফলে দেশে মেডিকেলসহ উচ্চ শিক্ষার মান উদ্বেগজনকভাবে পদদলিত হবে, যার দায় সরকারকেই বহন করতে হবে।
ড. জামান বলেন, “মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ অন্যান্য পাবলিক পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে শিক্ষার গুণগত মান রক্ষা জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অস্বীকার করার সংস্কৃতি পরিহার করে যে কোনো ধরনের ভয়-ভীতি ও করুণার ঊর্ধ্বে উঠে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”
একইসাথে, টিআইবি মেডিকেল শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের অহিংস বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার জন্য সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। অন্যদিকে দাবি আদায়ের জন্য আন্দোলনের অধিকার চর্চায় শান্তিপূর্ণ পথ থেকে বিচ্যুত করার জন্য যে কোনো প্ররোচণা প্রতিহত করে জন-জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কার্যক্রম থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য টিআইবি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়।

সূত্রঃ আমার দেশ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণের আহ্বান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।