সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, আটক ১০

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও আবার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় মিছিল থেকে ১০ জনকে আটক করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। মিছিলে বাধা দেওয়ার সময় পুলিশ বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে এবং টেনেহিঁচড়ে এক ছাত্রীর পোশাক ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে, বরিশালে আঙুল কেটে রাস্তায় রক্ত ছিটিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে
তারা একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ জাদুঘরের সামনে তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। এর পর শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরির সামনে গেলে তারাও পুলিশের বাধার মুখে পড়েন। তাদের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি হয়। পরে ছাত্রফ্রন্টের নেতা স্নেহাদ্রি চক্রবর্তীসহ কয়েকজনকে পুলিশ থানায় নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি জসিম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, আন্দোলনকারী সবাই শিক্ষার্থী নয়। তাদের কেউ শহীদ মিনার, কেউ রাজু ভাস্কর্য ও শাহবাগে জমায়েত হওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে এমন মতবিরোধ দেখে সন্দেহ হওয়ায় কয়েকজনকে আটক করা হয়।
বাধা ও আটকের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শাহবাগে তারা অবস্থান নেওয়ার সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে। চলে যাওয়ার সময় বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদ এবং আটকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণতান্ত্রিক বামমোর্চা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী ও জাতীয় মুক্তি কাউন্সিল।
বরিশাল ব্যুরো জানায়, গতকাল বুধবার ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করেছেন বরিশালের মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এদিন সকাল ৯টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে কলেজ গেটে অবস্থান নিয়ে হাতের আঙুল কেটে রাস্তায় রক্ত ছিটিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি মানা না হলে আমরণ অনশনেরও হুমকি দেন শিক্ষার্থীরা।

সূত্রঃ সমকাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

10 thoughts on “মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, আটক ১০”

  1. How could one like this picture? This is absolutely right that POLICE are not a human. He is a medical student & stand against illegal . May ALLAH do the tat for.
    He might be a son or brother of This Police.
    Please police do the kindness as you always against illegal .

  2. A warm greeting to all the treasure seekers !
    The casino online greek attracts players with generous bonuses and modern features. In comparison, the new casinos stands out by offering fast withdrawals and local support. Many users prefer the online casino ОµО»О»О±ОґО± because of its wide selection of slots and live games.
    The ОЅОµО± casino ОіО№О± ОµО»О»О·ОЅОµП‚ ПЂО±О№ОєП„ОµП‚ attracts players with generous bonuses and modern features. In comparison, the ОґП‰ПЃОµО±ОЅ П†ПЃОїП…П„О±ОєО№О± stands out by offering fast withdrawals and local support. Many users prefer the newonlinecasinogreece because of its wide selection of slots and live games.
    О О±ОЇОѕОµ ОјОµ О±ПѓП†О¬О»ОµО№О± ПѓП„Ої ОґП‰ПЃОµО±ОЅ П†ПЃОїП…П„О±ОєО№О± – http://newonlinecasinogreece.guru/
    May you have the fortune to enjoy incredible rounds !
    new casino greece

  3. A warm greeting to all the masters of betting !
    Many sites now highlight casino no deposit bonus, giving users more chances to enjoy slots and table games risk-free. Sites that feature casino no deposit bonus usually combine security, variety, and instant accessibility for users. . Gamers often recommend checking casino no deposit bonus when comparing bonuses across different casinos in Greece.
    Players looking for no deposit bonus casino can find exciting opportunities on various platforms that cater to Greek audiences. Many sites now highlight no deposit bonus casino, giving users more chances to enjoy slots and table games risk-free. Whether you prefer slots or live dealer games, no deposit bonus casino gives you a way to start playing instantly.
    Your Guide to Finding no deposit bonus casino greece Safely – http://nodepositbonusgreece.xyz/
    May you have the fortune to enjoy incredible benefits !
    bonus no deposit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।