মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

পুকুরে ডুবে কলেজ ছাত্র মৃত্যুর জের ধরে, গৌরীপুর হাসপাতাল ভাংচুর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুলাই ২০১৭, ১:২৭ · ২ মিনিটে পড়ুন
পুকুরে ডুবে কলেজ ছাত্র মৃত্যুর জের ধরে, গৌরীপুর হাসপাতাল ভাংচুর
লেখার আকার

20155619_1986785408218549_7449169489711574908_n

১৮ জুলাই ১৭ ইং মঙ্গলবার বিকালে গৌরীপুর হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছে কলেজ শিক্ষার্থীরা।

এতে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার ঘটনায় পুলিশ তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। গঠন করা হয়েছে তিন সদস্যদের তদন্ত কমিটি। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি ( তদন্ত) রনজন কুমার ঘোষ, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদসহ বিপুল পরিমান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন।
জানা যায়, মঙ্গলবার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ইয়ামিন ভূইয়া (১৮) বন্ধুদের সাথে বাজি ধরে উক্ত কলেজের পুকুরে ডুব দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। ইয়ামিনের বন্ধুগণ সে কত মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে এ নিয়ে বাজি ধরলে ইয়ামিন পুকুরে ডুব দিয়ে অনেকক্ষন থাকার পর আর না উঠলে বা সংকটাপন্ন অবস্থায় পতিত হলে তার বন্ধুগণ তাকে পুকুর থেকে উঠিয়ে স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক মোঃ আল আমীন মিয়াজী কলেজ ছাত্র ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর ইয়মিনের বাবা পুত্রের মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করেন এবং গৌরীপুর বাজারে একটি বেসরকারি হাসপাতালে ইয়ামিনকে ইসিজি করতে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ামিনের বন্ধুগণ হঠাৎ করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালায়। ভাঙচুরের সময় পুলিশ জুরানপুর কলেজের ছাত্র অনার্স প্রথম বর্ষের অনুপম, দ্বাদশ শ্রেণীর ছাত্র জামাল ও নবিল হাসানকে গ্রেফতার করে।

 

তথ্য ও ছবি ঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, দাউদকান্দি প্রেসক্লাব 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।