রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পাবনায় নারী চিকিৎসককে বেধড়ক পেটালেন রোগীর স্বজনরা

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে বেধড়ক মারধর করেছে রোগীর স্বজনেরা। রোগীকে চিকিৎসা সেবা প্রদানকালে ভিডিও ধারণে বারণ করলে তারা চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে রোগী মারা গেলে ভুল চিকিৎসার অভিযোগে পুনরায় ওই চিকিৎসককে মারধর করে তারা। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে রয়েছে।

জানা গেছে, সোমবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বাশের হাসান (৪৫) নামে এক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা চিকিৎসকের খোঁজে ছুটতে থাকেন। এ সময় নিচতলার মেডিসিন ওয়ার্ডে নাইট ডিউটিতে থাকা ওই ইন্টার্ন চিকিৎসক দ্রুত দোতলায় গিয়ে রোগীকে দেখতে শুরু করেন।

চিকিৎসা চলাকালে রোগীর এক আত্মীয় চিকিৎসকের ভিডিও ধারণ করতে থাকেন। বিষয়টি লক্ষ করে চিকিৎসক তাকে ভিডিও বন্ধ করতে অনুরোধ করেন এবং ফোনটি সরাতে গেলে সেটি মেঝেতে পড়ে যায়। এতে তিনি উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর চড়াও হন এবং ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক পাশের ওয়ার্ডে আশ্রয় নেন, কিন্তু সেখান থেকেও টেনে বের করে আবারও মারধর করা হয়।

এই সময়েও রোগী জীবিত ছিলেন। তবে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে রোগীর স্বজনরা দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করছে না। এতে তারা ফের উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা ও উত্তেজনার কারণে কর্তব্যরতরা কাজ করতে সমস্যায় পড়েন, যার ফলে লাশ হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়।

এই ঘটনার পর পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অন্যান্য চিকিৎসকরা কোয়ার্টার থেকে ছুটে আসেন। পরে পুলিশ ও সিনিয়র চিকিৎসকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের এক চিকিৎসক প্ল্যাটফর্মকে বলেন, ‘রোগীর অবস্থা শুনে সঙ্গে সঙ্গেই ইন্টার্ন চিকিৎসক চিকিৎসা দিতে ছুটে গিয়েছিলেন। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

হাসপাতালে কর্মরত আরেক চিকিৎসক প্ল্যাটফর্মকে জানান, ‘ঘটনার পর থেকে ও (মারধরের শিকার চিকিৎসক) মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘দুই পক্ষ থেকেই বিষয়টি আমাদের জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।