মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
নিউজ

নাসিরনগর উপজেলা হাসপাতালে সন্ত্রাসী হামলা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ · ১ মিনিটে পড়ুন
নাসিরনগর উপজেলা হাসপাতালে সন্ত্রাসী হামলা
লেখার আকার

গত ২৬ ডিসেম্বর, ২০১৯ রাত ৯ঃ৩০ এর দিকে দুজন সন্ত্রাসী সমীর দাস ও টিটু দাস নাসিরনগর উপজেলা হাসপাতালে এসে ভাংচুর, মারধোর ও অগ্নিসংযোগ করে। সন্ত্রাসী দুজন হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ জীবন চন্দ্র দাস কে ভয় দেখানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীকভাবে আঘাত করতে এলে  দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মোঃ ছায়েদ মোল্লা তাদেরকে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তারা মোঃ ছায়েদ মোল্লা কে প্রচন্ড মারধোর করে এবং আঘাতে তার হাত ভেঙ্গে যায় এবং তিনটি দাঁত পড়ে যায়। তাছাড়া তার সমগ্র শরীরে কিলঘুষি এবং বাশ দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ছায়েদ মোল্লার অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে সদর হাসপাতাল ব্রাক্ষণবাড়িয়ায় রেফার্ড করা হয়।

সস্ত্রাসীরা এছাড়াও নার্সিং ডিউটি রুমে ঢুকে দায়িত্বরত নার্সদেরকে ভয়, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে এবং হাসপাতাল চত্বর ত্যাগ করার পূর্বে অগ্নিসংযোগ করে দেয়। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহায়তায় আগুন নেভানো হয়।

পরদিন ২৭ ডিসেম্বর পুলিশ সন্ত্রাসী দুজনকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে মামলা এর প্রস্তুতি চলছে।

তথ্যসূত্রঃ ”নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” ফেসবুক পেজ ও দৈনিক ইত্তেফাক

স্টাফ রিপোর্টার/ জামিল সিদ্দিকী

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।