রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দ্যা মিরাকেল গোট! – ডাঃ আনিকা আন্নি

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -৪৮

”  দ্যা মিরাকেল গোট! ”

লেখকঃ
ডাঃ আনিকা আন্নি
সিটি ডেন্টাল কলেজ

জীবন…. এই তিন অক্ষরের শব্দটা সবার জন্যই অতিশয় গুরুত্বপূর্ণ। সেটা যেমন মানুষ নামক শ্রেষ্ঠ জীবের জন্য,আবার তেমনি একটা ছোট্ট পিঁপড়ের জন্যও সমান প্রয়োজনীয়। জীবন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।
প্রসঙ্গে ফেরা যাক।আমার আজকের গল্পটি হলো একটি কুরবানীর পশু নিয়ে।আসলে কি,ঘটনাটা গল্প হলেও সত্যি। এই কুরবানীর তিনদিন আগের ঘটনা। আমাদের বাসায় কুরবানীর উদ্দ্যেশ্যে একটি ছাগল কেনা হলো। স্বভাবতই আমরা খুবই আনন্দিত তাকে পেয়ে। মহাশয় এর বর্ণনা না দিলেই নয়।গায়ের রং একদম ঘোড়তর কৃষ্ণবর্ণ হলেও লোমগুলো যেন একেবারেই রেশমি কালো সুতার মত বুনানো। উহু একটুও বাড়িয়ে বলছিনা। চোখগুলো দেখে মায়া না লাগারও কোন উপায় নেই।শিং খুবই ছোট সুতরাং মারমুখী ভাবারও কোন কারন ছিলনা। তিনি দেখতে যতটাই সভ্য ছিলেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বেশ বাবুয়ানা স্বভাবপ্রাপ্ত ছিলেন। খুব সম্ভবত তাকে খুব যত্ন করে পালা হয়েছিল। বাবুয়ানা কেন বললাম?উদাহরণ দিচ্ছি,এই যেমন তাকে একা রেখে সব খাবার (কাঠাল পাতা, ভুষি,পাউরুটি, কলা,পানি) এসব রেখে দিলেও ছুঁয়ে পর্যন্ত দেখতেন না বাবু সাহেব। বরং প্রতিটা খাবার হাতের তালুর মধ্যে রেখে সামনে ধরলে দিব্যি হজম করে আয়েশের ঢেকুর তুলতেন। ক্ষুধা পেলে ম্যা ম্যা করে তাকে খাওয়ানোর জন্য ডাকতেন এবং মানুষ দেখলেই চুপ। যেন মনে হয় তিনি খুব বুঝতে পারছেন যে আমরা তার কি হই। সে যাই হোক, তাকে আনার পর বাধা হয় ৪ তলার ছাদের চিলেকোঠার ঘরটাতে। শুরু থেকেই বাবা ক্ষণে ক্ষণে তাকে নিজ হাতে খাওয়ানো,আদর যত্ন করা,ছাদে ঘুড়িয়ে বেড়ানো শুরু করেছিলেন। কুরবানীর পশু নিয়ে সাধারনত উত্তেজনা থাকে ছেলেদের মধ্যে,আর মেয়েদের কাজ কুরবানীর পর। সুতরাং মেয়ে হিসেবে আমারও আমাদের ছাগলটার প্রতি প্রথমদিন সেরকম কোন টান অনুভূত হয়েছিলো বলে মনে হচ্ছেনা। কিন্তু আসল ঘটনা ঘটল পরদিন সকাল ১১ টায়। ঈদের আগের দিন। আমি দিব্যি ঘুমুচ্ছি। হঠাৎই কি যেন ধপাশ করে পরার একটা শব্দ পেয়ে আর সেই সাথে “ছাগল পইরা গ্যাছেরে!!!” লাইনটা কানের টিম্পেনিক মেমব্রেন কে আন্দলিত করার সাথে সাথেই আমি এক লাফে উঠে, দৌড়ে বের হলাম। উঠে যা আবিষ্কার করলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের কুরবানীর পশুটি,আমাদের অতি সংস্কারি ছাগলটি দড়ি ছিড়ে চার তলার ছাদ থেকে লাফ দিয়েছে। পাড়ায় রীতিমতো হইচই বেধে গেলো। মা বাব দৌড়ে গেলেন নিচে। আমার একটাই কথা মাথায় এলো, ও মনে হয় মারা গ্যাছে। কিন্তু না!!!!! আমাদের সকল কু চিন্তাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে মহাশয় নিচ থেকে বাবার সঙ্গে হেঁটে হেঁটে উপরে এলেন। ঠিক সেই মূহুর্তে মনে হচ্ছিল যে পৃথিবীর সবচাইতে খুশির সংবাদ এই যে, চার তলা থেকে পরেও আমাদের পশুটি বেঁচে আছেন। আমরা সবাই ছাদে গেলাম। মা বাবাকে কিছুক্ষন ঝাড়লেন ভাল দড়ি দিয়ে না বাধায়। ছাগলটা মারা না গেলেও তখন আমাদের মাথায় একটাই চিন্তা যে আঘাত পেলো কোথায় কোথায়। আর ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে কিনা। আমরা তাকে পানি খাওয়ালাম।কিন্তু ২ ঘন্টা আর কিছু খাওয়ানো গেলোনা। শরীর কাঁপছিল খুব সজোরে। ভয় থেকেই কাঁপছিল ধরে নেয়া গেল। এরপরই আমরা ডাক্তার দেখানোর ব্যবস্থা করলাম। “হেক্সামিথাসোন লাইফ সেভিং ড্রাগ, ওটা দিতেই হবে,” এই বলতে বলতে ডাক্তার সাহেব ছাগলের কাছে এলেন। “কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখাইয়া আমাদের ছাগলবাবু তাহাকে ভুল প্রমান করিলেন”… আমরা যখন গেলাম তখন তিনি খাচ্ছেন, এরপর চার পা আড়মোড়া দিয়ে মলমূত্র সবই বিসর্জন দিলেন। এমন অবস্থা যে তার কিছুই হয়নি।দিব্যি আছেন তিনি। ডাক্তার সাহেব দেখে বললেন ” ভাল আছে তো,সাইন সিম্পটম তো খারাপ না!” কলার সাথে একটা পেইনকিলার খাওয়ানো হলো কেবল। হুজুর ডাকা হলো। কুরবানী দেয়া যাবে বলে সিদ্ধান্ত হলো। আমরা ওইদিন প্রতিটা মানুষ জায়নামাজে বসে ছাগলটার জন্য দোয়া করেছি,কেঁদেছি। তাকে সবাই মিলে নিজ হাতে খাইয়েছি। আদর করেছি। সকালে বাবা আর আমার স্বামী নিজ হাতে গোসল করিয়েছেন। ঈদের দিন যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল কেমন যেন বুকের ভিতর কামড় দিয়ে উঠেছিল। ও কেন লাফ দিয়েছিলো জানিনা, কিন্তু ও আমাদের সবার হৃদয়ের “লাব-ডাব” অনেক বাড়িয়ে দিয়েছিল চলে যাবার সময়। এটাই কুরবানী।
ওহ ভাল কথা,আমরা ওর নাম দিয়েছি ” দ্যা মিরাকেল গোট!” ♥

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।