মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
news

দেশে বেড়াতে এসে খুন হলেন প্রবাসী চিকিৎসক! 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ৮:১৪ · ২ মিনিটে পড়ুন
দেশে বেড়াতে এসে খুন হলেন প্রবাসী চিকিৎসক! 
লেখার আকার

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। নিহত চিকিৎসকের নাম এ কে এম আব্দুর রশিদ (৮২)।

গতরাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “ওই বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

ওই বাড়ির ভাড়াটিয়া বাঁধন বলেন, “আব্দুর রশিদ ওই বাসার মালিক। তিনি ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে তারা দেশে আসেন। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি।”

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি আব্দুর রশিদ বারান্দার দরজা খুলে নামাজ পড়ছিলেন, এসময় দুই-তিনজন চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে পড়ে। সেসময় বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কোনো কিছুর আঘাতে অথবা স্ট্যাব করলে তিনি মারা যান।আমরা বিষয়টি তদন্ত করছি, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।