মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

দেশে প্রথমবার কৃত্রিম পায়ুপথ তৈরির সফল অপারেশন 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৯ · ২ মিনিটে পড়ুন
দেশে প্রথমবার কৃত্রিম পায়ুপথ তৈরির সফল অপারেশন 
লেখার আকার

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবার শান্তামনি (৪) নামে এক শিশুর কৃত্রিম পায়ুপথ তৈরির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার মাস‌ পর্যবেক্ষণ শেষে গত বুধবার এ অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

জানা গেছে, শান্তামনির বাড়ি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে। জন্মগতভাবে তার পায়ুপথ ছিল না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘ইম্পার্ফোরেট এনাস’ নামে পরিচিত। শান্তামনির তিনদিন বয়সে ঢাকা শিশু হাসপাতালে পেট ফুটো করে সাময়িকভাবে কৃত্রিম পায়ুপথ তৈরি করে দিয়েছিলেন চিকিৎসকেরা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, “এ বছরের মে মাসে বাঁশগাড়ীতে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করলে শান্তামনির সাথে আমাদের পরিচয় হয়।আমরাও আমাদের প্রচেষ্টা শুরু করি। যদিও দু’সিটিংয়ের এ অপারেশন অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। আমরা দরিদ্র শান্তামনির আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ঝুঁকিপূর্ণ দু’সিটিংয়ের জটিল এ অপারেশনের সিদ্ধান্ত নেই।”

অস্ত্রোপচার টিমে শিশু সার্জন হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আসাদুর রহমান, মেডিসিন বিষয়ক চিকিৎসায় ছিলেন শিশু মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। কৃত্রিমভাবে তৈরি পায়ুপথ বন্ধ করে প্রকৃত পায়ুপথের স্থানে নতুন পায়ুপথ তৈরি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা যায়, কোনো জটিলতা ছাড়াই শান্তামনি এখন মলত্যাগ করতে পারছে। এ শৈল্য চিকিৎসার পর শান্তামনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করবে

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।