মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
news

দেশের ৩১ তম আইজিপি হলেন ডা: বাহারুল আলম।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ৫:২০ · ২ মিনিটে পড়ুন
দেশের ৩১ তম আইজিপি হলেন ডা: বাহারুল আলম।
লেখার আকার

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪।

বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন চিকিৎসক আইজিপি হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন। ডা: বাহারুল আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং ১৯৭৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। সৎ, সাহসী এবং মেধাবী এই পুলিশ অফিসারের জন্ম ১৯৬০ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়।

বুধবার ২০ নভেম্বর, ২০২৪ বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বর্তমান সরকার বাহারুল আলমকে বিদায়ী আইজিপি মোঃ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত করে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ প্রধান করেন। ডা: বাহারুল আলম ২১ নভেম্বর,২০২৪ রোজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর বর্ণাঢ্য পেশা জীবন শুরু হয় ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি হিসাবে সততার সাথে দ্বায়িত্ব পালন করেন, তাছাড়া দীর্ঘ চাকুরিজীবনে তাঁকে বিশেষ শাখার প্রধান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে তাকে অধিষ্ঠিত করা হয়। তিনি ২০০৯-২০১৩

সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতর শান্তিরক্ষা বিভাগে একজন সিনিয়র পুলিশ লিয়াজোন অফিসার হিসাবে কাজ করেন। তিনি বিশ্ব শান্তি রক্ষায় আফগানিস্তান, ক্রোয়েশিয়ায়, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনে বিভিন্ন সময় কর্মরত ছিলেন। পদন্নতিবঞ্চিত এই পুলিশ কর্মকর্তা ২০২০ সালে বাংলাদেশ পুলিশ থেকে অবসর গ্রহণ করেন। নতুন দ্বায়িত্ব গ্রহণের আগে ডা: বাহারুল আলম রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবির হাসপাতাল প্রধান হিসাবে দ্বায়িত্বরত ছিলেন। জুলাই-আগস্ট ছাত্রআন্দোলনের সময় ডা: বাহারুল আলামের ধীরতায় আইসিডিডিআরবির হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আহতদের যথাযথ চিকিৎসা প্রধান করে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।