মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর মেশিন তৈরী করলেন দুই বাংলাদেশী তরুণ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৮:০৫ · ২ মিনিটে পড়ুন
প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর মেশিন তৈরী করলেন দুই বাংলাদেশী তরুণ
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক,

২৮ মার্চ, ২০২০

বাংলাদেশে প্রথমবারের মত নিজস্ব উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর মেশিন তৈরী করলেন দুই বাংলাদেশী তরুণ। ডা. কাজী স্বাক্ষর ও ইঞ্জিনিয়ার বায়েজিদ শুভ তাদের তৈরীকৃত এ মেশিনটির নাম দিয়েছেন স্পন্দন। এর মাধ্যমে tidal volume, IE ratio, peak flow, apnea, pressure, respiratory rate, রোগীর শ্বাস সেন্সর সবই নিখুঁতভাবে করা যায় বলে জানিয়েছেন তারা।

এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন- ডা. আসিফ উর রহমান, ডা ফরহাদ উদ্দীন হাসান চৌধুরী মারুফ, এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির ও সোহেল রানা।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর জন্যে স্বল্প খরচে ভেন্টিলেটর মেশিন তৈরী করবার চিন্তা থেকেই গত ১ বছর ধরে কাজ করছেন তারা। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে তারা তাদের কাজ তরান্বিত করে তৈরী করেছেন এই মেশিনটির একটি প্রোটোটাইপ। তাদের তৈরীকৃত মেশিনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আর্থিক সাহায্য পেলে তারা তাদের এই ভেন্টিলেটর মেশিনটিকে আরো উন্নত করতে পারবেন এবং তা স্বল্প খরচেই তৈরী করা যাবে বলে আশা করছেন। তাদের তৈরীকৃত এ মেশিনটি উপযুক্ত পৃষ্টপোষকতা পেলে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় হতে পারে অন্যতম হাতিয়ার।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।