সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দুই মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৪০ স্বাস্থ্য কর্মকর্তা নির্বাচিত

বিশেষ বুনিয়াদি (ফাউন্ডেশন) প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য ৪০ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা চিকিৎসককে নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদফতর। দুই মাস মেয়াদি এ বুনিয়াদি প্রশিক্ষণ রাজধানীর বিয়াম বাংলাদেশ ইনষ্টিটিউট অব অ্যাডমিনিষ্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। ২৪ থেকে ৩৩তম বিসিএসে উত্তীর্ণ এ সকল কর্মকর্তা বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান নির্বাচিত কর্মকর্তাদেরকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে বিয়াম ফাউন্ডেশনে যোগদান করতে নির্দেশ দিয়েছেন।

নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে ২৪তম বিসিএসের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের ডা. দেওয়ান আফসান সুমি, ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্স ইনষ্টিটিউটের ডা. জোবায়েদা নাজনীন, মহাখালী জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের মাইক্রোবায়োলজির সহ-প্রধান ডা. ফাতেমা নার্গিস, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. আফরোজ বিলকিস জাহান, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডা. ইন্দ্রনী নাগ ও ডা.মোসাম্মত সুলতানা নাজনীন।
২৫তম ব্যাচে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ওএসডি) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, টাঙ্গাইল কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সঞ্জয় কুমার সাহা, ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্স ইনষ্টিটিউটের ডা. নাসরীন জাহান।
২৭তম ব্যাচে রয়েছেন ঢামেক হাসপাতালের ডা. মো.সারওয়ার আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডা. ফারহানা পারভীন, ঢামেক হাসপাতালের ডা. শারমিন আখতার স্বর্ণা, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ডা. আসিফ জামান তুষার, কুমিল্লা মনোহরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. সাবরিনা কাদের।
২৮তম ব্যাচে খুলনা মেডিকেল কলেজের ডা. মিল্টন মল্লিক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সংযুক্তা চৌধুরী, রাজশাহী শিরোইল আরবান ডিসপেনসারির ডা. সাবরিনা ইয়াসমিন বিন্নি ও সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডা. আলীয়া হোসেন স্বর্ণা।
২৯তম ব্যাচে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. এইচ এম নঈম ইকবাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতালের ডা. সেলিনা হক ও মুন্সীগঞ্জ গজারিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. আয়েশা আক্তার।
৩০তম ব্যাচে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা.ফেরদৌসি আক্তার, নাটোরের ডা. বিজয় শঙ্কর পারিয়াল ও ডা.অনন্ত কুমার ভক্ত। ৩১তম ব্যাচে বাঞ্ছারাম তেজখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. প্রতিকণা দাস। ৩২তম ব্যাচে ঝিনাহদহ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নওশীন ইসলাম।
৩৩তম ব্যাচে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শাদাব ইবনে শাহাদাত, ফরিদপুর নগরকান্দা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা .মো.শামীম হোসেন, ফরিদপুর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো.সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ তাড়াইল জাওর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের ডা. মোহাম্মদ মওদুদ আহমেদ, পটুয়াখালী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাহমিনা ভুঁইয়া, জামালপুরের মেলান্দহের কুলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. ফয়েজ আহম্মেদ, বরগুনা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম খান, টাঙ্গাইল ভুয়াপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডা.নাজিয়া তাসরীন সোপান, নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.মো. মাহবুবুর রহমান,নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হিমেল কুমার রায়, বরিশাল বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো.জিয়াউল হাসান, নেত্রকোনার পূর্র্বধোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মুরছেল মাশরুহ,নারায়নগঞ্জ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.লায়লা ইয়াসমিন ও বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা. নাফিস আহসান।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান বলেন, নির্বাচিত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদফতরের (www.dghs.gov.bd) ওয়েবসাইট থেকে আদেশপত্র সংগ্রহ করবেন। তাদের স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখায় যোগাযোগের প্রয়োজন হবে না।

পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।