মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

দুইদিনের ব্যবধানে করোনায় দুইজন গর্ভবতী চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ জুলাই ২০২১, ৫:৩৯ · ২ মিনিটে পড়ুন
দুইদিনের ব্যবধানে করোনায় দুইজন গর্ভবতী চিকিৎসকের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবার

মাত্র দুইদিনের ব্যবধানে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভকালীন সময়ে না ফেরার দেশে চলে যান দুই চিকিৎসক ডা. হালিমা আকন্দ (২৮ বছর) এবং ডা. জারিন তাসনিম রিমি (২৬ বছর) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২০ এবং ২২ জুলাই দুইজন গর্ভবতী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

দীর্ঘ ৭ মাসের গর্ভকালীন সময়ের শেষে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কারণে ডা. হালিমা আকন্দকে জরুরি ভিত্তিতে তাঁর সিজারিয়ান সেকশন করা হয়। কিন্তু দূর্ভাগ্যবশত সদ্য ভূমিষ্ঠ সন্তানটি ১৪ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। পরে গত ২০ জুলাই, ২০২১ মঙ্গলবার তাঁকে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ (ব্যাচ-০৭) এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুপূর্বে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের রেসিডেন্ট ফেইজ-এ এম.এস এর ট্রেনিং পদে নিয়োজিত ছিলেন।

অন্যদিকে আজ ২২ জুলাই, ২০২১ বৃহস্পতিবার ৩৬ সপ্তাহের গর্ভবতী চিকিৎসক ডা. জারিন তাসনিম রিমি কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেবল ৩ দিনের জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ সকালে গর্ভকালীন জটিলতা খিঁচুনির কারণে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (ব্যাচ-০৯) এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুপূর্বে তিনি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

করোনায় দুইজন গর্ভবতী চিকিৎসকের অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।