মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

দিনাজপুর মেডিকেলে পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ৪:১৫ · হালনাগাদ: ৬ জুন ২০২৫ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ। বুধবার (২৩ এপ্রিল) মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের ‘চিকিৎসক সপ্তাহ-২০২৫’ উপলক্ষে শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিকিৎসক সপ্তাহের শুভেচ্ছা কার্ড প্রদান করছে মেডিসিন ক্লাব দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিট।

দিনাজপুরে চিকিৎসক সপ্তাহে উদযাপন কমিটির পক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা কার্ড প্রদান করেছে এবারের অন্যতম আয়োজক মেডিসিন ক্লাবের দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিট। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাদেক আলীকে শুভেচ্ছা কার্ড প্রদানের মাধ্যমে চিকিৎসক সপ্তাহ উদযাপন আরম্ভ করা হয়। এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,  দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য চিকিৎসকদেরও শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, বিশ্বের বহু দেশের মতো ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির হাত ধরে প্রতি বছরের ১-৭ এপ্রিল পালিত হয়ে আসছে ‘চিকিৎসক সপ্তাহ’। এরই ধারাবাহিকতায় ১৯-২৫ এপ্রিল পালিত হচ্ছে ‘চিকিৎসক সপ্তাহ’। এবারের চিকিৎসক সপ্তাহের আয়োজনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সঙ্গী হয়েছে আরো ৯টি চিকিৎসক সংগঠন–মেডিসিন ক্লাব, বাংলাদেশ মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ডাক্তারখানা, বিডি ফিজিশিয়ানস, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, সাড়া।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।