শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“থ্যালাসেমিয়া থেকে চাইলে রক্ষা—বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা”- বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৭

 

thalassemia

অসচেতনতার কারণে দেশে দিন দিন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের বাহকের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১০-১২ ভাগ। সে অনুযায়ী দেশে প্রায় দেড় কোটি লোক থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই রোগের বাহক।একই সঙ্গে প্রতিবছর প্রায় ১২-১৫ হাজার শিশু এ রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।

 

 

 
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় বয়সভেদে প্রতিমাসে ৬ হাজার ৬০০ টাকা থেকে ১৬ হাজার ৮০০টাকা পর্যন্ত খরচ হয়। যা বহন করা অনেকের জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। ফলশ্রুতিতে তাদের অধিকাংশই প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করে থাকে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো হলো- শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘনঘন জীবাণু সংক্রমণ, শিশুর ওজন বৃদ্ধি না পাওয়া, জন্ডিস,প্লীহা বড় হয়ে যাওয়া,পেট বাইরের দিকে প্রসারিত হওয়া, খিটখিটে মেজাজসহ আরো ব্যতিক্রমী আচরণ।

 

থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। স্বামী-স্ত্রী উভয়ই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হন তবেই তাদের সন্তানরা এ রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এ রোগ প্রতিরোধ করতে হলে বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়ার পরীক্ষা করে দেখতে হবে। যদি দুজনই এ রোগের বাহক হয় তাহলে তাদের বিয়ে নিরুৎসাহিত করে তা বন্ধ করতে হবে। রোগের চিকিৎসা করার থেকে রোগ প্রতিরোধ করাই হবে বুদ্ধি মানের কাজ।

18360826_1287692771347203_1426470142_n
বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে হবে। থ্যালাসেমিয়ার জিন বহনকারী নারী গর্ভবতী হলে তার সন্তান প্রসবের আগে অথবা গর্ভাবস্থায় ৮ থেকে ১৪ সপ্তাহের মধ্যে প্রি-মেটাল ডায়াগনোসিস করিয়ে নিতে হবে। এ পরীক্ষার ফলে যদি দেখা যায়, অনাগত সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে। তবে সন্তানটির মারাত্মক পরিণতির কথা ভেবে সন্তানের জন্মগ্রহণ থেকে বিরত থাকতে হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর সেবায় সরকারি পদ্ক্ষেপ বাড়াতে হবে।সারাদেশে জনসচেতনতা করতে হবে।কেননা একমাত্র সচেতনতাই পারে থ্যালাসেমিয়া নামক ঘাতক ব্যাধি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে।

 

 

 

18360826_1287692771347203_1426470142_n (1)
লেখকঃ শেখ সাইদ-উর-রহমান

লেখকঃ শেখ সাইদ-উর-রহমান । নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শাখা। 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on ““থ্যালাসেমিয়া থেকে চাইলে রক্ষা—বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা”- বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৭”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।