মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডেডিকেটেড করোনা হাসপাতালে কারা যাবেন?

Platformপ্রকাশ: ৪ মে ২০২০, ১২:০১ · ২ মিনিটে পড়ুন
ডেডিকেটেড করোনা হাসপাতালে কারা যাবেন?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩রা মে ২০২০

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে কোন রোগী কোথায় চিকিৎসা নেবেন বা ভর্তি হবেন তা নিয়ে ডাক্তার, রোগী, হাসপাতাল ইত্যাদি পর্যায়ে নানা রকম দ্বিধায় ভুগছেন। জাতীয় পর্যায়ে গাইডলাইন তৈরি হলেও স্থানীয় পর্যায়ে সবাই ঠিকমত এর প্রয়োগ করছেন না বলে রোগীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন তেমনি রেফারকারি ডাক্তার বা হাসপাতালও হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাপনা গাইডলাইনে অনুসারে সকল সন্দেহভাজন/সম্ভাব্য বা নিশ্চিতকৃত কোভিড-১৯ রোগী ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি হবেন।

সন্দেহভাজন রোগী কারা?

—শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতা ( জ্বর কিংবা শ্বাসতন্ত্রজনিত রোগের ন্যুনতম যেকোন একটি লক্ষণ; যেমন- কাশি,শ্বাসকষ্ট) এবং উপসর্গ প্রকাশের ১৪ দিনের মধ্যে ইতোপূর্বে কোভিড-১৯ এর কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এমন এলাকা, দেশে ভ্রমণের ইতিহাস রয়েছে।

অথবা

—শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতাসহ কোন রোগী বা স্বাস্থ্যকর্মী যদি উপসর্গ প্রকাশের ১৪ দিনের মধ্যে কোন নিশ্চিত কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসেন।

অথবা

—যদি কোন রোগী তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ জনিত অসুস্থতা ( জ্বর এবং শ্বাসতন্ত্র জনিত রোগের ন্যুনতম যেকোন লক্ষণ; কাশি, শ্বাসকষ্ট এবং হাসপাতালে ভর্তি অবশ্য প্রয়োজনীয়) এবং উপসর্গ ব্যাখ্যায় বিকল্প কোন রোগ নির্ণয় করা অসম্ভব।

কারা সম্ভাব্য?

—সকল সন্দেহভাজন রোগী যাদের ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল অমীমাংসিত পাওয়া গিয়েছে।

অথবা

—কোন কারণে এখনো পরীক্ষা করা হয়নি সন্দেহভাজন এমন রোগী।

কারা নিশ্চিতকৃত?

— উপসর্গসহ কিংবা উপসর্গহীন ল্যাবরেটরিতে সুনিশ্চিতভাবে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে এমন ব্যক্তি।

তথ্যসূত্র : ন্যাশনাল গাইডলাইন
নাহিদা হিরা / নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।